1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
শিরোনাম :
শেষ ভরসা ডিম ও কাঁচা পেঁপের দামও চড়া গত এক সপ্তাহে দেশের নদ-নদী থেকে ১৭ মরদেহ উদ্ধার নৃশংস হত্যাকাণ্ডের শিকার রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হতে যাচ্ছেন তামিমের খালু শিশু হত্যা-ধর্ষণের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রগতিশীল শিক্ষকদের বিবৃতি দুর্ভোগে তেরখাদার এগার-আমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় দেশে ১৬ মাসে ৫২২ শিশু হত্যা, ধর্ষণের শিকার ১ হাজার ২২৩ শিশু: আসক হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু এক সপ্তাহে নদী থেকে উদ্ধার ১৭ মরদেহ ভিজিএফের বিপুল পরিমাণ সরকারি চাল জামায়াত নেতার বাড়ি থেকে উদ্ধার

করোনা পজিটিভ হয়ে হাসপাতালে হাসানুল হক ইনু

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : সোমবার, ১৮ জানুয়ারি, ২০২১
  • ২৮৩ সময় দর্শন

জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি করোনাভাইরাস (কভিড-১৯) পজিটিভ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাঁর গানম্যান কভিড পজিটিভ হলে তিনি গত মঙ্গলবার ১২ জানুয়ারি সকালে জাতীয় সংসদের কভিড বুথে কভিডের টেস্ট করান। দুপুরে টেস্টের ফলাফল পজিটিভ আসে।

পরবর্তী সময়ে তিনি ডাক্তারের পরামর্শে নিশ্চিত হওয়ার জন্য একই দিন একটি বেসরকারি হাসপাতালে কভিডের দ্বিতীয় টেস্ট করান। দ্বিতীয় টেস্টের ফলাফল নেগেটিভ আসে। চিকিৎসকরা তাকে বাসায় আইসোলেশনে থেকে ৭২ ঘণ্টা পর আবার টেস্ট করার পরামর্শ দেন।

তিনি ডাক্তারের পরামর্শে বাসায় আইসোলেশনে থেকে সতর্কতামূলকভাবে গত শুক্রবার ১৫ জানুয়ারি সন্ধ্যায় বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালে ভর্তি হন। পরদিন শনিবার ১৬ জানুয়ারি তার তৃতীয়বার কভিড টেস্ট হয়। ওই দিন রাতে তার তৃতীয় টেস্টের ফলাফল পজিটিভ আসে।

তিনি বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালে ডা. মহিউদ্দিন আহমেদের অধীনে চিকিৎসাধীন আছেন। প্রফেসর ডা. আলী হোসেন ও প্রফেসর ডা. খায়ের মর্তুজা তার চিকিৎসা সমন্বয় করছেন। সিটি স্ক্যানসহ কভিড সম্পর্কিত রিপোর্টে হাসানুল হক ইনুর কোনো অস্বাভাবিকতা ও জটিলতা পাওয়া যায়নি। চিকিৎসকরা হাসানুল হক ইনুকে সতর্কতামূলক ও প্রতিরোধমূলক চিকিৎসা প্রদান করছেন। হাসানুল হক ইনু বর্তমানে স্বাভাবিক ও স্থিতিশীল আছেন বলে জানিয়েছেন, জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহিল কাইয়ুম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host