1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
শিরোনাম :
শেষ ভরসা ডিম ও কাঁচা পেঁপের দামও চড়া গত এক সপ্তাহে দেশের নদ-নদী থেকে ১৭ মরদেহ উদ্ধার নৃশংস হত্যাকাণ্ডের শিকার রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হতে যাচ্ছেন তামিমের খালু শিশু হত্যা-ধর্ষণের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রগতিশীল শিক্ষকদের বিবৃতি দুর্ভোগে তেরখাদার এগার-আমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় দেশে ১৬ মাসে ৫২২ শিশু হত্যা, ধর্ষণের শিকার ১ হাজার ২২৩ শিশু: আসক হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু এক সপ্তাহে নদী থেকে উদ্ধার ১৭ মরদেহ ভিজিএফের বিপুল পরিমাণ সরকারি চাল জামায়াত নেতার বাড়ি থেকে উদ্ধার

উন্নয়ন দেখতে বাংলাদেশে আসতে চান বেলজিয়ামের রাজা ফিলিপ

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শনিবার, ১৬ জানুয়ারি, ২০২১
  • ৪৮৯ সময় দর্শন

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশের প্রশংসনীয় আর্থ-সামাজিক উন্নয়ন দেখার জন্য বাংলাদেশ সফর করার প্রত্যাশা ব্যক্ত করেছেন বেলজিয়ামের রাজা ফিলিপ। সে দেশে নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাহবুব হাসান সালেহ্‌ রাজপ্রাসাদে আয়োজিত এক অনুষ্ঠানে রাজার কাছে তার পরিচয়পত্র পেশকালে তিনি এ প্রত্যাশা ব্যক্ত করেছেন বলে জানা গেছে। শুক্রবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয় বেলজিয়ামের রাজা রাষ্ট্রদূত সালেহর কাছ থেকে দারিদ্র্য দূরীকরণ, দুর্যোগ ব্যবস্থাপনা, অবকাঠামোগত অগ্রগতিসহ বাংলাদেশের অন্য অভূতপূর্ব উন্নয়ন কর্মকান্ড অত্যন্ত আগ্রহ সহকারে শোনেন।

 

রাজা ফিলিপ ১৯৯০-এর দশকের শুরুর দিকে বাংলাদেশে তার ব্যক্তিগত সফরের বিষয়টি স্মরণ করেন। রাজা ফিলিপ বাংলাদেশ ও বেলজিয়ামের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক বাণিজ্য এবং বিনিয়োগের বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। বেলজিয়ামের রাজার কাছে বাংলাদেশের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর শুভেচ্ছা পৌঁছে দেন। তিনি বলেছেন, রাজা দম্পতি তাদের সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফর করলে বাংলাদেশ সরকার এবং জনগণ অত্যন্ত আনন্দিত হবে। রাষ্ট্রদূত আশা প্রকাশ করেন, ২০২১ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনকালে রাজা দম্পতির সফর বাংলাদেশের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ হবে এবং দুই বন্ধুপ্রতিম দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করবে। রাষ্ট্রদূত সালেহ্‌ এ সময় দু’দেশের মধ্যে ক্রমবর্ধমান বাণিজ্যিক সম্পর্কের কথা উলেস্নখ করে বাংলাদেশে বিদেশি বিনিয়োগকারীদের জন্য বিদ্যমান অত্যন্ত আকর্ষণীয় সুযোগ-সুবিধার বিষয়ে আলোকপাত করেন। তিনি ওষুধশিল্প, তথ্য-প্রযুক্তি ও প্রকৌশল শিল্পে বেলজিয়ামের বিনিয়োগকারীদের সম্ভাব্য বিনিয়োগের কথা তুলে ধরে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান।

 

রাষ্ট্রদূত মাহবুব হাসান সালেহ্‌ রাজা ফিলিপকে ২০১৯-২০ সালে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে রোহিঙ্গা সংকট বিষয়ে বেলজিয়ামের সহযোগিতামূলক ভূমিকার প্রশংসা করেন। তিনি জোরপূর্বক বাস্তুচু্যত ১১ লাখ রোহিঙ্গা শরণার্থীকে মিয়ানমারের রাখাইনে প্রত্যাবাসনের ব্যাপারে বেলজিয়ামসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের মিয়ানমারের উপর অব্যাহত চাপ প্রয়োগ করাসহ অন্য কার্যকরী ভূমিকার প্রয়োজনীয়তার কথা উলেস্নখ করেন। বেলজিয়ামের পক্ষ থেকে রাষ্ট্রদূতকে একটি আনুষ্ঠানিক গাড়ি বহরযোগে রাজপ্রাসাদে নিয়ে যাওয়া হয়। বাংলাদেশ দূতাবাসের মিশন উপ-প্রধান ফাইয়াজ মুরশিদ কাজী এবং প্রথম সচিব ফখরুদ্দিন আহামেদ রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host