1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
শেষ ভরসা ডিম ও কাঁচা পেঁপের দামও চড়া গত এক সপ্তাহে দেশের নদ-নদী থেকে ১৭ মরদেহ উদ্ধার নৃশংস হত্যাকাণ্ডের শিকার রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হতে যাচ্ছেন তামিমের খালু শিশু হত্যা-ধর্ষণের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রগতিশীল শিক্ষকদের বিবৃতি দুর্ভোগে তেরখাদার এগার-আমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় দেশে ১৬ মাসে ৫২২ শিশু হত্যা, ধর্ষণের শিকার ১ হাজার ২২৩ শিশু: আসক হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু এক সপ্তাহে নদী থেকে উদ্ধার ১৭ মরদেহ ভিজিএফের বিপুল পরিমাণ সরকারি চাল জামায়াত নেতার বাড়ি থেকে উদ্ধার

দেশে করোনায় মারা যাওয়া ২৫ জনের মধ্যে ১৭ জনই পুরুষ

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : রবিবার, ১০ জানুয়ারি, ২০২১
  • ৫৮৮ সময় দর্শন

সংবাদ ডেস্ক: গত ২৪ ঘণ্টায় সারাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ২৫ জনের মৃত্যু হয়েছে। এ দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৭ হাজার ৭৮১ জন। মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ১৭ জন পুরুষ ও ৮ জন নারী।

নতুন করে ১ হাজার ৭১ জন শনাক্তসহ দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ২২ হাজার ৪৫৩ জন। ২৪ ঘণ্টায় দেশে ১২ হাজার ৯০৮ জনের নমুনা পরীক্ষা হয়েছে।

রবিবার দুপুরে করোনা ভাইরাসের বিষয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ সময়ের মধ্যে সুস্থ হয়েছেন ৭৩৭ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৬৬ হাজার ৮০১ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশে ১ হাজার ৭১ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। করোনা আক্রান্তদের মধ্যে ২৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় ৭৩৭ জন সুস্থ হয়েছেন।

বাংলাদেশে গত ৮ মার্চ প্রথম করোনা ভাইরাসের রোগী শনাক্ত হলেও প্রথম মৃত্যুর খবর আসে ১৮ মার্চ। দিন দিন করোনা রোগী শনাক্ত ও মৃতের সংখ্যা বাড়ায় নড়েচড়ে বসে সরকার। ভাইরাসটি যেন ছড়িয়ে পড়তে না পারে সেজন্য শিক্ষা প্রতিষ্ঠানসহ সব সরকারি-বেসরকারি অফিস বন্ধ ঘোষণা করা হয়। করোনার বর্তমান পরিস্থিতির মধ্যেই ৩১ মে থেকে দেশের সরকারি-বেসরকারি অফিস খুলে দেয়া হয়েছে। তবে শিক্ষাপ্রতিষ্ঠান ১৬ জানুয়ারি পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host