1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

খানকার ইমাম ধর্ষণের মামলায় গ্রেফতার

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শনিবার, ৯ জানুয়ারি, ২০২১
  • ৬৩৪ সময় দর্শন

সংবাদ ডেস্ক: তাবিজ আনতে গিয়ে খানকার মসজিদের ইমামের হাতে এক নারী ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ করা হয়েছে। শুধু তাই নয়, এ ঘটনা কাউকে বলে দিলে কুফরির মাধ্যমে বান মেরে তাকে হত্যা করা হবে বলেও হুমকি দেওয়া হয়।

বৃহস্পতিবার রাতে এসব অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানায় মাওলানা সিরাজুল ইসলামের (৫০) নামে মামলা হয়েছে। আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

সিরাজুল ইসলাম নবীনগর উপজেলার শ্রীরামপুর গ্রামের আবুল উলায়া খানকার প্রধান পরিচালক ও সেখানের মসজিদের ইমাম।

মামলা সূত্রে জানা যায়, গত দুই মাস আগে আবুল উলায়া খানকা শরীফে ওই নারী তার ৫ বছরের শিশুকন্যার জন্য তাবিজ আনতে যান। সেখানে গেলে দরজা বন্ধ করে ‘ধর্ষণ’ করেন সিরাজুল ইসলাম। পরে ওই নারীকে হুমকি দেওয়া হয় যে, এ বিষয়ে কারো কাছে কিছু বললে কিংবা অভিযোগ করলে তাকে ও তার শিশুকে কুফরির মাধ্যমে বান মেরে হত্যা করা হবে। সে ভয়ে ধর্ষণের বিষয়টি এতোদিন গোপন রেখেছিলেন ওই নারী।

মামলায় আরো বলা হয়, ধর্ষণের কারণে অন্তঃসত্ত্বা হয়ে পড়ায় স্বামীর বাড়ির লোকজন বিষয়টি টের পেয়ে যায়। পরে ওই নারী ধর্ষণের বিষয়টি প্রকাশ করলে স্থানীয়ভাবে মীমাংসার জন্য সর্দাররা নবীনগর পৌর এলাকার ভোলাচং উচ্চ বিদ্যালয়ে মাঠে বসে। পুলিশ খবর পেয়ে সিরাজুল ইসলামকে বৃহস্পতিবার রাতে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host