1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

ভাঙ্গুড়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিএনপি’র কাদেরের মনোনয়ন দাখিল

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : রবিবার, ২০ ডিসেম্বর, ২০২০
  • ৯৬৭ সময় দর্শন

ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি :
পাবনার ভাঙ্গুড়া পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত মো: আব্দুল কাদের মেয়র পদের জন্য মনোনয়ন পত্র দাখিল করেছেন। আজ রোববার ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে রিটার্নিং অফিসারের নিকট তিনি তার মনোনয়ন পত্র জমা দেন।

এ সময় উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান নুর মুজাহিদ স্বপন ,যুগ্ন আহবায়ক আব্দুল মতিন রাজু, যুগ্ন আহবায়ক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক জাফর ইকবাল হিরোক ও বিএনপি নেতা জাকির হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

রিটানিং অফিসার ও ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ আশরাফুজ্জামান মেয়র পদে আওয়ামীলীগের ১জন এবং বিএনপির ১জন প্রার্থীর মনোনয়ন পত্র দাখিলের বিষয়টি নিশ্চিত করে বলেন ওই পদে আর কেউ প্রার্থী হননি। তবে নয়টি ওয়ার্ডের কাউন্সিলর ও সংরক্ষিত তিনটি ওয়ার্ডের নারী কাউন্সিলর পদের বিপরীতে পর্যাপ্ত সংখ্যক পার্থী তাদের মনোয়ন পত্র দাখিল করেছেন বলে তিনি জানান।

নির্বাচন কমিশনের তফশিল অনুযায়ী আজ রোববার বিকাল ৫টা পর্যন্ত মনোনযন পত্র দাখিলের সময় নির্ধারণ ছিল। আগামী ১৬ জানুয়ারি এই পৌরসভায় ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host