1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনাম :
শেষ ভরসা ডিম ও কাঁচা পেঁপের দামও চড়া গত এক সপ্তাহে দেশের নদ-নদী থেকে ১৭ মরদেহ উদ্ধার নৃশংস হত্যাকাণ্ডের শিকার রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হতে যাচ্ছেন তামিমের খালু শিশু হত্যা-ধর্ষণের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রগতিশীল শিক্ষকদের বিবৃতি দুর্ভোগে তেরখাদার এগার-আমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় দেশে ১৬ মাসে ৫২২ শিশু হত্যা, ধর্ষণের শিকার ১ হাজার ২২৩ শিশু: আসক হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু এক সপ্তাহে নদী থেকে উদ্ধার ১৭ মরদেহ ভিজিএফের বিপুল পরিমাণ সরকারি চাল জামায়াত নেতার বাড়ি থেকে উদ্ধার

রাজধানীর মালিবাগে বাসায় ঢুকে গৃহবধূকে কোপাল দুর্বৃত্তরা

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শনিবার, ১৯ ডিসেম্বর, ২০২০
  • ৬২০ সময় দর্শন

সংবাদ ডেস্ক: রাজধানীর পশ্চিম মালিবাগ এলাকায় বাসায় ঢুকে মোসাম্মৎ রাবেয়া হোসেন (৩৫) নামে এক গৃহবধূকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্ত কারীরা ।

শনিবার (১৯ ডিসেম্বর) সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে ভর্তি করা হয়েছে।

আহতের ছেলে তানভীর বলেন, ‘সকাল ৭টার দিকে কয়েকজন দুর্বৃত্তের এলোপাথাড়ি ছুরিকাঘাতে আমার মা গুরুতর আহত হন। আমি পাশের রুমে ঘুমিয়ে ছিলাম। মায়ের চিৎকার শুনে পাশের রুম থেকে এসে দেখি তিনি রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসি।’

হামলার শিকার রাবেয়ার স্বামী শাহাদাত হোসেন কুয়েত প্রবাসী। ছেলেকে নিয়ে রাজধানীর ২২ নম্বর পশ্চিম মালিবাগ শাহনেওয়াজ হাসপাতালের পাশের নিজস্ব বাড়িতে থাকেন তিনি।

ঢাকা মেডিকেলের পুলিশ ক্যাম্পের সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্দুল্লাহ খান জানান, ‘ওই নারীর ছেলে তানভীরের কাছে আমরা ঘটনাটি শুনেছি। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে। আহতের মাথায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। গুরুতর অবস্থায় সে চিকিৎসাধীন।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host