1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১১:১২ অপরাহ্ন
শিরোনাম :
শেষ ভরসা ডিম ও কাঁচা পেঁপের দামও চড়া গত এক সপ্তাহে দেশের নদ-নদী থেকে ১৭ মরদেহ উদ্ধার নৃশংস হত্যাকাণ্ডের শিকার রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হতে যাচ্ছেন তামিমের খালু শিশু হত্যা-ধর্ষণের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রগতিশীল শিক্ষকদের বিবৃতি দুর্ভোগে তেরখাদার এগার-আমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় দেশে ১৬ মাসে ৫২২ শিশু হত্যা, ধর্ষণের শিকার ১ হাজার ২২৩ শিশু: আসক হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু এক সপ্তাহে নদী থেকে উদ্ধার ১৭ মরদেহ ভিজিএফের বিপুল পরিমাণ সরকারি চাল জামায়াত নেতার বাড়ি থেকে উদ্ধার

রাজধানী উত্তরায় কলেজছাত্র জিসান হত্যা, গ্রেপ্তার-৯

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর, ২০২০
  • ৫৮৭ সময় দর্শন

সংবাদ ডেস্ক: রাজধানীর উত্তরা আব্দুল্লাহপুর এলাকায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে কলেজছাত্র জিসান হাবিব (১৮) হত্যা মামলার ঘটনায় ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা ওই এলাকায় বিভিন্ন সময়ে ছিনতাইয়ে জড়িত ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে। বুধবার তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। এ ব্যাপারে উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার শহিদুল্লাহ পিপিএম বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় উত্তরা পূর্ব থানায় ব্রিফিং করে বিস্তারিত জানাবেন।

বুধবার রাতে উত্তরা পশ্চিম থানার ওসি তপন চন্দ্র সাহা  বলেন, জিসান হত্যা মামলায় কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। ওই এলাকায় বিভিন্ন সময় তারা ছিনতাই করে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। এ ঘটনায় আমাদের আরেকটি টিম কাজ করছে। তারা এখন থানার বাহিরে আছে। আগামীকাল বৃহস্পতিবার বিস্তারিত ব্রিফিংয়ের মাধ্যমে জানানো হবে।

গত ২৭ নভেম্বর জিসান নোয়াখালী থেকে ধামরাইয়ে আত্মীয়ের বাড়িতে বেড়াতে আসেন। ১০ ডিসেম্বর বুধবার মধ্যরাতে জিসান এক আত্মীয়কে বিমানবন্দরে পৌঁছে দিতে যান। সেখান থেকে রুহুল আমিন নামের এক আত্মীয়ের সঙ্গে ক্ল্যাসিক পরিবহনের একটি বাসে করে নবীনগর ফিরছিলেন।

এ সময় আবদুল্লাহপুর এলাকায় আসলে জানালা দিয়ে এক ছিনতাইকারী জিসানের মোবাইল ফোনটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। দ্রুত বাস থেকে নেমে দৌড়ে ছিনতাইকারীকে ধরে ফেলেন তিনি। এ সময় রুহুলও বাস থেকে নেমে সেখানে যান। এরপর তারা দু’জন ছিনতাইকারীর কাছ থেকে মোবাইল ফোনটি উদ্ধার করতে গেলে পেছন থেকে এসে আরেক ছিনতাইকারী প্রথমে রুহুলের পিঠে চুরিকাঘাত করে। এরপর তিনি পড়ে গেলে জিসানকেও একাধিক ছুরিকাঘাত করে ফোনটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। কিন্তু রাতেই জিসানকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

নিহত জিসান হাবিব নোয়াখালী সোনাইমুড়ি উপজেলার বিহেরগাঁও গ্রামের সৌদী প্রবাসী আবুল বাসারের ছেলে। তিনি স্থানীয় খলিলুর রহমান ডিগ্রি কলেজের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। দুই ভাই তিন বোনের মধ্যে জিসান ছিলেন তৃতীয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host