1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৩:২০ অপরাহ্ন

দেশে করোনায় আরো ৩৭ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৮৬১

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০২০
  • ৩৬৫ সময় দর্শন

 সংবাদ ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৩৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ছয় হাজার ৯৬৭ জনের। এ ছাড়া নতুন করে শনাক্ত হয়েছেন এক হাজার ৮৬১ জন। ফলে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে চার লাখ ৮৫ হাজার ৯৬৫ জনে।

আজ বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন ৪ হাজার ৪৮৬ জন। মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ১০ হাজার ৪৫২ জন।

এর আগে বুধবার (৯ ডিসেম্বর) দেশে আরো ২ হাজার ১৫৯ জনের দেহে করোনা শনাক্ত হয়। এ ছাড়া আক্রান্তদের মধ্যে মারা যান আরও ২৪ জন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host