1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৩:২১ অপরাহ্ন

গাজীপুরে করোনায় মারা গেলেন বিএনপির এক প্রার্থী

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বুধবার, ৯ ডিসেম্বর, ২০২০
  • ৪৬৪ সময় দর্শন

সংবাদ ডেস্ক: গাজীপুরের শ্রীপুর পৌরসভা নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী পৌর বিএনপির সাধারণ সম্পাদক শহীদুল্ল্যাহ শহীদ (৪৯) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। তিনি করোনায় আক্রান্ত ছিলেন।

বুধবার বেলা সোয়া ১১টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

তার মৃত্যুর বিষয়টি বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. এসএম রফিকুল ইসলাম বাচ্চু নিশ্চিত করেন।

শহিদুল্ল্যাহ শহিদ গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার কেওয়া পশ্চিম খণ্ড গ্রামের মাওনা চৌরাস্তা এলাকার মৃত হাজি ইয়াকুব আলী মাস্টারের ছেলে।

গাজীপুর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন বেপারী বলেন, করোনাসহ শারীরিক নানাবিধ জটিলতায় বেশ কিছুদিন ধরেই তিনি ঢাকার উত্তরার হাইকেয়ার হাসপাতালে ভর্তি ছিলেন। পরে শারীরিক অবস্থার অবনতি হলে সোমবার দুপুরে তাকে স্কয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।

তিনি ওই হাসপাতালের চিকিৎসক গোলাম রব্বানীর তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার তিনি মারা যান। তার মৃত্যুতে দলীয় অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host