1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
শিরোনাম :
শেষ ভরসা ডিম ও কাঁচা পেঁপের দামও চড়া গত এক সপ্তাহে দেশের নদ-নদী থেকে ১৭ মরদেহ উদ্ধার নৃশংস হত্যাকাণ্ডের শিকার রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হতে যাচ্ছেন তামিমের খালু শিশু হত্যা-ধর্ষণের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রগতিশীল শিক্ষকদের বিবৃতি দুর্ভোগে তেরখাদার এগার-আমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় দেশে ১৬ মাসে ৫২২ শিশু হত্যা, ধর্ষণের শিকার ১ হাজার ২২৩ শিশু: আসক হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু এক সপ্তাহে নদী থেকে উদ্ধার ১৭ মরদেহ ভিজিএফের বিপুল পরিমাণ সরকারি চাল জামায়াত নেতার বাড়ি থেকে উদ্ধার

মুজিববর্ষে বঙ্গবন্ধুকে নিয়ে ২ গবেষণা গ্রন্থ প্রকাশ করবে ইউজিসি

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০২০
  • ৩৩৬ সময় দর্শন

নিজস্ব প্রতিবেদকঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে সাক্ষাৎকারভিত্তিক ও গবেষণামূলক দু’টি গ্রন্থ প্রকাশ করবে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)।সোমবার ইউজিসিতে অনুষ্ঠিত ‘নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন ও মুজিব জন্মশতবার্ষিকী পালন কমিটি’র এক সভায় এ সিদ্ধানের কথা জানানো হয়। কমিটির আহ্বায়ক এবং ইউজিসি সদস্য প্রফেসর ড. মো. সাজ্জাদ হোসেন- এর সভাপতিত্বে সভায় ইউজিসি সদস্য প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর, প্রফেসর ড. মো. আবু তাহের এবং ‘নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন ও মুজিব জন্মশতবার্ষিকী পালন কমিটি’র সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

 

সভায় ‘বঙ্গবন্ধুর উচ্চশিক্ষা ভাবনা’ ও ‘তারুণ্যের ভাবনায় বঙ্গবন্ধু’ শীর্ষক দুটি গ্রন্থ প্রকাশের সিদ্ধান্ত গৃহীত হয়। এসব গ্রন্থের অনলাইন আর্কাইভিং ও স্যোশাল মিডিয়া কনটেন্ট প্রস্তুত করা হবে। এছাড়া, ইউজিসি ও পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহে বঙ্গবন্ধু কর্নার স্থাপনের অগ্রগতি নিয়ে সভায় আলোচনা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইউজিসির জনসংযোগ ও তথ্য অধিকার বিভাগ জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host