1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

রাজধানীতে শীত আরও বাড়বে

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : বুধবার, ২৫ নভেম্বর, ২০২০
  • ৬১৩ সময় দর্শন

রাজধানী ঢাকাসহ আশপাশের এলাকায় বুধবার তাপমাত্রা আরও কমার আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। একই সঙ্গে বাড়তে পারে বাতাসের বেগ। বুধবার আবহাওয়া অধিদফতরের প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে এ তথ্য পাওয়া গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ ঢাকায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা নামতে পারে ১৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াসে। এছাড়া আট থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে বলেও ধারণা করা হচ্ছে।

আবহাওয়ার পূর্বাভাষে বলা হয়েছে, বুধবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকবে। রাজধানীর আবহাওয়া শুষ্ক থাকতে পারে। উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে আট থেকে ১২ কিলোমিটার ঘণ্টা বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এছাড়া দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

বুধবার সকাল ৬টায় পরিমাপকৃত তাপমাত্রা ছিল ১৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল ৯৬ শতাংশ। মঙ্গলবারের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আর আজকের সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে ১৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host