1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১১:০১ অপরাহ্ন
শিরোনাম :
শেষ ভরসা ডিম ও কাঁচা পেঁপের দামও চড়া গত এক সপ্তাহে দেশের নদ-নদী থেকে ১৭ মরদেহ উদ্ধার নৃশংস হত্যাকাণ্ডের শিকার রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হতে যাচ্ছেন তামিমের খালু শিশু হত্যা-ধর্ষণের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রগতিশীল শিক্ষকদের বিবৃতি দুর্ভোগে তেরখাদার এগার-আমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় দেশে ১৬ মাসে ৫২২ শিশু হত্যা, ধর্ষণের শিকার ১ হাজার ২২৩ শিশু: আসক হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু এক সপ্তাহে নদী থেকে উদ্ধার ১৭ মরদেহ ভিজিএফের বিপুল পরিমাণ সরকারি চাল জামায়াত নেতার বাড়ি থেকে উদ্ধার

বাইডেন ও কমলা হ্যারিসকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : রবিবার, ৮ নভেম্বর, ২০২০
  • ৫৮৭ সময় দর্শন

৪৬তম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় জো বাইডেনকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সঙ্গে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকেও অভিনন্দন জানিয়েছেন তিনি। রোববার সকালে প্রধানমন্ত্রী প্রেস উইং থেকে এই অভিনন্দন বার্তার কথা জানানো হয়। এর আগে গতকাল শনিবার ৪৬তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। আর ভাইস প্রেসিডেন্ট হয়েছেন ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিস। নারী হিসেবে তিনিই প্রথমবারের মতো আমেরিকার ইতিহাসে ভাইস প্রেসিডেন্ট হয়েছেন। এদিকে আনুষ্ঠানিক বিজয়ী ঘোষণার আগেই জো বাইডেনের জয়ের খবরে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন বিশ্বনেতারা।

 

ডোনাল্ড ট্রাম্প আইনি লড়াইয়ের ঘোষণা দিলেও তার জন্য অপেক্ষা করেননি বিশ্বের বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা। ইতোমধ্যে জার্মান চান্সেলার এঙ্গেলা মেরকেল, ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রঁ, স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সাঞ্চেস, গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিটসোটাকিস, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বাইডেনকে অভিনন্দন জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host