1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
শিরোনাম :
ফিল্মকে পাপ বলা নিয়ে প্রশ্ন তুলে ক্ষোভ প্রকাশ করলেন অভিনেত্রী পপি বিয়ের মাত্র পাঁচ মাসের মাথায় ভেঙে গেল বাদশাহ ও ইশার সংসার সালমান শাহকে নিয়ে লেখা বইটি কেন প্রকাশের পরপরই নিষিদ্ধ হয়েছিল? দীর্ঘ অচলাবস্থার পর উত্তর কোরিয়া-যুক্তরাষ্ট্রের সংলাপ শুরুর সম্ভাবনা প্রযুক্তির শক্তিতে সড়ক নিরাপত্তায় নতুন যুগের সূচনা এআই ক্যামেরার কারিগরি শিক্ষা অধিদপ্তরে চাকরির সুযোগ শেখ সেলিমের পরিবারের চার সদস্যের সম্পদ বিবরণী চাইল দুদক ৭ কোটি টাকার জমি ৫০ লাখে হাতছাড়া! দুর্দান্ত ওপেনিংয়ের পর হঠাৎ আয়ে ধস, বক্স অফিসে বিপাকে ‘টক্সিক’ তীব্র দাবদাহে স্পেনে ৫ হাজারের বেশি মৃত্যু, ছাড়িয়ে গেছে আগের সব রেকর্ড

‘কাবিননামা’-তে ইয়াশ-তটিনী

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ৯ সময় দর্শন

Logoছোট পর্দায় ইয়াশ রোহান ও তানজিম সাইয়ারা তটিনী জুটি মানেই দর্শকের বাড়তি আগ্রহ। একের পর এক নাটকে একসঙ্গে অভিনয় করে ইতোমধ্যে নিজেদের আলাদা দর্শক তৈরি করেছেন তারা। তবে বেশ কিছুদিন ধরে নতুন কোনো নাটকে একসঙ্গে দেখা যায়নি জনপ্রিয় এই জুটিকে।

সর্বশেষ ‘ভালোবাসার গল্প’ নাটকে একসঙ্গে অভিনয় করেছিলেন ইয়াশ ও তটিনী। এরপর দীর্ঘ বিরতির পর আবারও তাদের জুটি ফিরছে পর্দায়। দর্শকের আগ্রহের কথা মাথায় রেখে নির্মাতা ইমরাউল রাফাত নির্মাণ করেছেন একক নাটক ‘কাবিননামা’।

এর আগে ইমরাউল রাফাতের ‘ভালো থেকো’ নাটকে একসঙ্গে কাজ করে প্রশংসিত হয়েছিলেন ইয়াশ-তটিনী। এবার একই নির্মাতার পরিচালনায় নতুন গল্পে ফের জুটি বেঁধেছেন তারা। নাটকটিতে তাদের সঙ্গে অভিনয় করেছেন বরেণ্য অভিনেতা আজিজুল হাকিম, এস এইচ মামুনসহ আরও অনেকে।

‘কাবিননামা’র গল্প ও চিত্রনাট্যও লিখেছেন ইমরাউল রাফাত। রোমান্টিক ঘরানার গল্পের নাটকটিতে ইয়াশ ও তটিনীর চরিত্রকে ঘিরেই এগিয়েছে মূল কাহিনি।

নতুন করে তটিনীর সঙ্গে জুটি বাঁধা প্রসঙ্গে ইয়াশ রোহান বলেন, দর্শকের পছন্দ-অপছন্দের বিষয়টি বিবেচনায় নিয়েই সাধারণত নির্মাতারা জুটি নির্বাচন করেন। কয়েকটি নাটকে একসঙ্গে কাজ করার পর তাদের নিয়ে দর্শকের আগ্রহ তৈরি হয়। এরপর ধারাবাহিকভাবে কাজের সুযোগ এসেছে এবং দর্শকও তাদের জুটিকে গ্রহণ করেছেন। তাই দর্শকের ভালো লাগাকে গুরুত্ব দিয়েই তারা কাজ করে যেতে চান।

একই বিষয়ে তটিনীও বলেন, ‘কাবিননামা’র গল্পে দর্শক নিজেদের বাস্তব জীবনের নানা পরিচিত ঘটনা ও মানুষের ছায়া খুঁজে পাবেন। চরিত্রগুলোও অনেকের কাছে আপন মনে হবে। গল্পের প্রতিটি ঘটনা দর্শকের মনে দাগ কাটবে বলেই তাঁর বিশ্বাস।

নির্মাতা ও প্রযোজক জানিয়েছেন, শিগগিরই প্রযোজনা প্রতিষ্ঠান ক্যাপিটাল ড্রামার ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে ‘কাবিননামা’।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host