1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
শেষ ভরসা ডিম ও কাঁচা পেঁপের দামও চড়া গত এক সপ্তাহে দেশের নদ-নদী থেকে ১৭ মরদেহ উদ্ধার নৃশংস হত্যাকাণ্ডের শিকার রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হতে যাচ্ছেন তামিমের খালু শিশু হত্যা-ধর্ষণের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রগতিশীল শিক্ষকদের বিবৃতি দুর্ভোগে তেরখাদার এগার-আমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় দেশে ১৬ মাসে ৫২২ শিশু হত্যা, ধর্ষণের শিকার ১ হাজার ২২৩ শিশু: আসক হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু এক সপ্তাহে নদী থেকে উদ্ধার ১৭ মরদেহ ভিজিএফের বিপুল পরিমাণ সরকারি চাল জামায়াত নেতার বাড়ি থেকে উদ্ধার

সিলেটে মাজার জিয়ারতে আসা নারী সংঘবদ্ধ ধর্ষণের শিকার, আটক ২

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বুধবার, ১৩ মে, ২০২৬
  • ৩৫ সময় দর্শন
স্বপ্ন প্রতিদিন ডেস্ক

সিলেটে হযরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারতে আসা এক নারী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুইজনকে আটক করেছে র‍্যাব-৯। আরও একজন অভিযুক্ত পলাতক রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

র‍্যাব সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারী সাতক্ষীরা জেলার বাসিন্দা। তিনি মাজার জিয়ারতের উদ্দেশ্যে সিলেটে আসেন। সোমবার রাতে শাহপরান এলাকার এক ব্যক্তি বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে লোহারপাড়া এলাকার একটি বাসায় নিয়ে যায়। সেখানে আগে থেকে অবস্থান নেওয়া কয়েকজন ব্যক্তি ও কয়েকজন সিএনজি চালক মিলে তাকে আটকে রেখে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে বলে অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার সকালে ভুক্তভোগী পাশের ভাড়াটিয়াদের বিষয়টি জানালে স্থানীয়রা র‍্যাবকে খবর দেয়। পরে র‍্যাব-৯ ঘটনাস্থলে অভিযান চালিয়ে দুইজনকে আটক করে। এ সময় একটি সিএনজি ও একটি ধারালো অস্ত্র জব্দ করা হয়।

র‍্যাব-৯ এর সিপিএস কোম্পানি কমান্ডার মেজর সাদমান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। ভুক্তভোগীর বক্তব্যের সঙ্গে তাদের দেওয়া তথ্যের মিল পাওয়া গেছে। বর্তমানে ভুক্তভোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

তিনি আরও জানান, চিকিৎসা শেষে আইনগত প্রক্রিয়া অনুসরণ করে মামলা দায়ের করা হবে এবং আটক ব্যক্তিদের থানায় হস্তান্তর করা হবে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host