1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
শিরোনাম :
শেষ ভরসা ডিম ও কাঁচা পেঁপের দামও চড়া গত এক সপ্তাহে দেশের নদ-নদী থেকে ১৭ মরদেহ উদ্ধার নৃশংস হত্যাকাণ্ডের শিকার রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হতে যাচ্ছেন তামিমের খালু শিশু হত্যা-ধর্ষণের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রগতিশীল শিক্ষকদের বিবৃতি দুর্ভোগে তেরখাদার এগার-আমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় দেশে ১৬ মাসে ৫২২ শিশু হত্যা, ধর্ষণের শিকার ১ হাজার ২২৩ শিশু: আসক হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু এক সপ্তাহে নদী থেকে উদ্ধার ১৭ মরদেহ ভিজিএফের বিপুল পরিমাণ সরকারি চাল জামায়াত নেতার বাড়ি থেকে উদ্ধার

ছাত্রলীগ নেতার পিতাকে পিটিয়ে হত্যা

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ২৯ সময় দর্শন
স্বপ্ন প্রতিদিন ডেস্ক

বরগুনার পাথরঘাটা উপজেলায় এক ছাত্রলীগ নেতার বাবাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। সোমবার ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে পাথরঘাটা থানার ওসি এনামুল হক জানান। রোববার দুপুরে উপজেলার বাদুরতলা গ্রামে সংঘর্ষের সময় তাকে পিটিয়ে আহত করে প্রতিপক্ষের লোকজন। আশঙ্কাজনক অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর পর তিনি মারা যান। প্রতিপক্ষের লোকজন তার পরিবারের নারী ও অন্যান্য সদস্যদেরও মারপিট করে আহত করে। নিহত মো. আলম ফিটার ওই গ্রামের বাসিন্দা এবং পাথরঘাটা সদর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফোরকান মিয়ার বাবা। নিহতের ছোট ভাই মতিউর রহমান বলেন, দীর্ঘদিন ধরে জমির সীমানা নির্ধারণ ও একটি নারিকেল গাছকে কেন্দ্র করে প্রতিবেশী আল-আমিন ও ইলিয়াসদের সঙ্গে আলম ফিটারের বিরোধ চলছিল। এর জেরে রোববার দুপুর দেড়টার দিকে দুপক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বাঁধে। আল আমিন ও ইলিয়াস বর্তমানে ক্ষমতাসীন দল বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। সংঘর্ষের সময় প্রতিপক্ষের লাঠির আঘাতে গুরুতর আহত হন আলম ফিটার। তাকে বেদম মারপিট করে আল আমিন ও ইলিয়াসের লোকজন। আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। রাতেই তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে তিনি মারা যান।

এ ঘটনায় আলম ফিটারের ছেলে তাওহীদ, পুত্রবধূ আদুরি ও স্ত্রী ফরিদা বেগম আহত হয়েছেন। তারা চিকিৎসাধীন। আলম ফিটারের ছেলে ফোরকান বলেন, বিরোধটি স্থানীয় সালিশের মাধ্যমে নিষ্পত্তি করা হয়। তবে প্রতিপক্ষ তা মেনে নেয়নি। তারা পরিকল্পিতভাবে হামলা করেছে। আলম ফিটারের মেয়ে ফাতিমা আক্তার বলেন, তারা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকায় ২০২৪ সালের ৫ অগাস্টের পর থেকে বিভিন্ন ধরনের চাপ ও হুমকির মধ্যে ছিলেন। এর জেরেই হামলার ঘটনা ঘটেছে। তার বাবাকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

পাথরঘাটা থানার ওসি এনামুল হক বলেন, বিষয়টি পুলিশ অবগত। এ ঘটনার তদন্ত চলমান রয়েছে। জড়িতদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host