স্বপ্ন প্রতিদিন ডেস্ক
বাগেরহাটের চিতলমারীতে জুস কেনাকে কেন্দ্র করে মুজাহিদুল ইসলাম (৪৩) নামে এক মুদি দোকানিকে গলা কেটে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
নিহত মুজাহিদুল ইসলাম উপজেলার হিজলা গ্রামের সরোজানের ছেলে। স্থানীয়দের ভাষ্য, বৃহস্পতিবার (৭ মে) সকাল ৭টার দিকে হিজলা গ্রামের ওই মুদি দোকানে জুস কেনাকে কেন্দ্র করে মুজাহিদুলের সঙ্গে প্রতিবেশী বাদশা ইজ্জাদারের ছেলে বায়েজিদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে বায়েজিদ উত্তেজিত হয়ে ধারালো ধান কাটার কাস্তে দিয়ে দোকানিকে গলা কেটে হত্যা করে।
নিহতের ভাইপো শহিদুল ইসলাম বলেন, “ছোট একটি বিষয় নিয়ে কথা-কাটাকাটি থেকে এ নির্মম হত্যাকাণ্ড ঘটে।”
ঘটনার পরপরই স্থানীয়রা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে এবং পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযান চালিয়ে মূল অভিযুক্ত বায়েজিদ ইজ্জাদারকে আটক করে।
চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, ঘটনার সঙ্গে জড়িত মূল আসামিকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে বলে জানান