1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শনিবার, ০৬ জুন ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শেষ ভরসা ডিম ও কাঁচা পেঁপের দামও চড়া গত এক সপ্তাহে দেশের নদ-নদী থেকে ১৭ মরদেহ উদ্ধার নৃশংস হত্যাকাণ্ডের শিকার রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হতে যাচ্ছেন তামিমের খালু শিশু হত্যা-ধর্ষণের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রগতিশীল শিক্ষকদের বিবৃতি দুর্ভোগে তেরখাদার এগার-আমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় দেশে ১৬ মাসে ৫২২ শিশু হত্যা, ধর্ষণের শিকার ১ হাজার ২২৩ শিশু: আসক হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু এক সপ্তাহে নদী থেকে উদ্ধার ১৭ মরদেহ ভিজিএফের বিপুল পরিমাণ সরকারি চাল জামায়াত নেতার বাড়ি থেকে উদ্ধার

ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ১৩ মে

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ৪১ সময় দর্শন
ফাইল ছবি (সংগৃহীত)

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো যাত্রীদের সুবিধায় অগ্রিম ও ফিরতি ট্রেনের টিকিট বিক্রির সূচি ঘোষণা করেছে বাংলাদেশ রেলওয়ে। রেলওয়ের তথ্য অনুযায়ী, আগামী ১৩ মে থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে এবং প্রতিদিন সকাল ৮টা থেকে অনলাইনে টিকিট সংগ্রহ করা যাবে। এবারও শতভাগ টিকিট অনলাইনে বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অগ্রিম টিকিট বিক্রির সূচি

টিকিট বিক্রির তারিখ ভ্রমণের তারিখ
১৩ মে ২০২৬ ২৩ মে ২০২৬
১৪ মে ২০২৬ ২৪ মে ২০২৬
১৫ মে ২০২৬ ২৫ মে ২০২৬
১৬ মে ২০২৬ ২৬ মে ২০২৬
১৭ মে ২০২৬ ২৭ মে ২০২৬

ফিরতি টিকিট বিক্রির সূচি

টিকিট বিক্রির তারিখ ভ্রমণের তারিখ
২১ মে ৩১ মে-র টিকিট
২২ মে ১ জুনের টিকিট
২৩ মে ২ জুনের টিকিট
২৪ মে ৩ জুনের টিকিট
২৫ মে ৪ জুনের টিকিট

চাঁদ দেখার ওপর ভিত্তি করে ২৮, ২৯ ও ৩০ মে তারিখের টিকিট বিক্রির বিশেষ ব্যবস্থা করা হবে।

রেলওয়ে জানিয়েছে, অগ্রিম ও ফেরত যাত্রার সব টিকিট কেবল অনলাইনে রেলওয়ের পোর্টাল বা অ্যাপের মাধ্যমে পাওয়া যাবে। একজন যাত্রী একবারে সর্বোচ্চ ৪টি টিকিট কিনতে পারবেন এবং ঈদুল আজহা উপলক্ষে কেনা টিকিট ফেরত বা টাকা রিফান্ড করা যাবে না।

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ৫ জোড়া বিশেষ ট্রেন চালানো হবে। এছাড়া কোরবানির পশু পরিবহনের জন্য ২২ ও ২৩ মে ঢাকা-জামালপুর রুটে দুটি ‘ক্যাটল স্পেশাল’ ট্রেন চলবে।

যাত্রীদের সুবিধার্থে যাত্রার দিন স্ট্যান্ডিং বা আসনবিহীন টিকিট স্টেশন কাউন্টার থেকে সংগ্রহ করা যাবে। এটি মোট আসনের (উচ্চ শ্রেণি ব্যতীত) ২৫ শতাংশ পর্যন্ত দেওয়া হবে।

রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন, সুষ্ঠু ব্যবস্থাপনার স্বার্থে এবং কালোবাজারি রুখতে এনআইডি যাচাইয়ের মাধ্যমে টিকিট ইস্যু করা হচ্ছে। যাত্রীদের সঠিক তথ্য দিয়ে টিকিট সংগ্রহ করে শান্তিপূর্ণভাবে ঈদযাত্রা করার আহ্বান জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host