1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
শিরোনাম :
শেষ ভরসা ডিম ও কাঁচা পেঁপের দামও চড়া গত এক সপ্তাহে দেশের নদ-নদী থেকে ১৭ মরদেহ উদ্ধার নৃশংস হত্যাকাণ্ডের শিকার রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হতে যাচ্ছেন তামিমের খালু শিশু হত্যা-ধর্ষণের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রগতিশীল শিক্ষকদের বিবৃতি দুর্ভোগে তেরখাদার এগার-আমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় দেশে ১৬ মাসে ৫২২ শিশু হত্যা, ধর্ষণের শিকার ১ হাজার ২২৩ শিশু: আসক হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু এক সপ্তাহে নদী থেকে উদ্ধার ১৭ মরদেহ ভিজিএফের বিপুল পরিমাণ সরকারি চাল জামায়াত নেতার বাড়ি থেকে উদ্ধার

পার্বতীপুরে চোরচক্রের ৩ সদস্য আটক, ৩টি ব্যাটারিচালিত ভ্যান উদ্ধার

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : সোমবার, ৪ মে, ২০২৬
  • ৫৫ সময় দর্শন

মাফিকুল ইসলাম, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি :-
দিনাজপুরের পার্বতীপুরে অভিযান পরিচালনা করে ৩টি ব্যাটারিচালিত অটোচার্জার ভ্যান উদ্ধারসহ আন্তঃজেলা চোরচক্রের ৩ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
পুলিশ সূত্রে জানা যায়, দিনাজপুর জেলার পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা, পিপিএম এর নির্দেশনা এবং ডিবি দিনাজপুরের অফিসার ইনচার্জ মোঃ আলমগীর, পিপিএম এর নেতৃত্বে একটি বিশেষ টিম রবিবার (০৩/০৫/২০২৬) পার্বতীপুর পৌরসভার ৩নং ওয়ার্ডের রুস্তমনগর গ্রামের হলদীবাড়ী রোড এলাকায় এ অভিযান পরিচালনা করে।
অভিযানে মেসার্স রুমন অটো স্টোরে তল্লাশি চালিয়ে আন্তঃজেলা চোরচক্রের দুই সদস্য মোঃ সোহাগ (২৫) ও মোঃ রুমন আলী (২৮)-কে একটি তিন চাকার ব্যাটারিচালিত অটো ভ্যানসহ আটক করা হয়।
পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে হলদীবাড়ী দোলাপাড়া এলাকার একটি বাড়ি থেকে মোঃ শাহাবুর রহমান (শুকুর) (৩০) নামের আরও একজনকে দুটি ব্যাটারিচালিত অটো ভ্যানসহ গ্রেফতার করা হয়।
জিজ্ঞাসাবাদে প্রাথমিকভাবে জানা গেছে, তারা দীর্ঘদিন ধরে নীলফামারীর সৈয়দপুর থানা এলাকা থেকে ব্যাটারিচালিত ভ্যান চুরি করে পার্বতীপুরসহ বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিল। এ চক্রের সঙ্গে আরও কয়েকজন জড়িত রয়েছে বলেও তথ্য পাওয়া গেছে।
এ ঘটনায় পার্বতীপুর মডেল থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host