1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১১:১১ অপরাহ্ন
শিরোনাম :
শেষ ভরসা ডিম ও কাঁচা পেঁপের দামও চড়া গত এক সপ্তাহে দেশের নদ-নদী থেকে ১৭ মরদেহ উদ্ধার নৃশংস হত্যাকাণ্ডের শিকার রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হতে যাচ্ছেন তামিমের খালু শিশু হত্যা-ধর্ষণের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রগতিশীল শিক্ষকদের বিবৃতি দুর্ভোগে তেরখাদার এগার-আমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় দেশে ১৬ মাসে ৫২২ শিশু হত্যা, ধর্ষণের শিকার ১ হাজার ২২৩ শিশু: আসক হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু এক সপ্তাহে নদী থেকে উদ্ধার ১৭ মরদেহ ভিজিএফের বিপুল পরিমাণ সরকারি চাল জামায়াত নেতার বাড়ি থেকে উদ্ধার

তরুণীকে দুই দফায় সংঘবদ্ধ ধর্ষণ

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : রবিবার, ৩ মে, ২০২৬
  • ৫৬ সময় দর্শন
স্বপ্ন প্রতিদিন ডেস্ক

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় খালার বাড়িতে বেড়াতে এসে এক তরুণী পাশবিক নির্যাতনের শিকার হয়েছেন। গত ২৭ ও ২৮শে এপ্রিল ভোরে দুই দফায় সংঘবদ্ধ ধর্ষণের এই ঘটনা ঘটে। এ ঘটনায় ২রা মে, শনিবার সকালে ভুক্তভোগীর মা বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে আনোয়ারা থানায় একটি মামলা দায়ের করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২৭শে এপ্রিল, সোমবার রাত আনুমানিক ১০টার দিকে ভুক্তভোগী তরুণী তার খালাতো বোনের বাসায় যাচ্ছিলেন। পথে রায়পুর এলাকার একটি মুদি দোকানের সামনে পৌঁছালে অভিযুক্ত আবু তাহের (৪২) তাকে জোরপূর্বক দোকানের ভেতরে টেনে নিয়ে যায়। সেখানে প্রথম দফায় তাকে উপুর্যপরি ধর্ষণ করা হয়। ঘটনাটি এখানেই শেষ হয়নি। বিষয়টি জানতে পেরে অন্য তিন অভিযুক্ত ঘটনাস্থলে আসে। তারা ভুক্তভোগীকে উদ্ধার করার বদলে ভয়ভীতি দেখিয়ে জনশূন্য এক বিলে নিয়ে যায়। সেখানে ২৮শে এপ্রিল, মঙ্গলবার ভোর ৫টা পর্যন্ত অভিযুক্তরা তাকে পালাক্রমে ধর্ষণ করে। পরদিন সকালে ভুক্তভোগী কোনোমতে নিজ বাড়িতে ফিরে তার মাকে বিস্তারিত জানান। লোকলজ্জা ও পারিপার্শ্বিক অবস্থা কাটিয়ে শনিবার সকালে থানায় মামলাটি রুজু করা হয়। মামলায় অভিযুক্ত চারজন হলেন: রায়পুর এলাকার আবু তাহের (৪২), পূর্ব গহিরার রবিউল হোসেন ওরফে চুমকিয়া (২৪), একই এলাকার মো. ফারুক (২৩) ও আনোয়ার হোসাইন (২২)।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী জানান, নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(৩) ধারায় মামলাটি নথিভুক্ত করা হয়েছে।

ঘটনার গুরুত্ব বিবেচনায় নিয়ে অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের একাধিক বিশেষ টিম অভিযানে নেমেছে। অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host