1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১১:২১ অপরাহ্ন
শিরোনাম :
শেষ ভরসা ডিম ও কাঁচা পেঁপের দামও চড়া গত এক সপ্তাহে দেশের নদ-নদী থেকে ১৭ মরদেহ উদ্ধার নৃশংস হত্যাকাণ্ডের শিকার রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হতে যাচ্ছেন তামিমের খালু শিশু হত্যা-ধর্ষণের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রগতিশীল শিক্ষকদের বিবৃতি দুর্ভোগে তেরখাদার এগার-আমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় দেশে ১৬ মাসে ৫২২ শিশু হত্যা, ধর্ষণের শিকার ১ হাজার ২২৩ শিশু: আসক হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু এক সপ্তাহে নদী থেকে উদ্ধার ১৭ মরদেহ ভিজিএফের বিপুল পরিমাণ সরকারি চাল জামায়াত নেতার বাড়ি থেকে উদ্ধার

জঙ্গিবাদ ইস্যুতে সরকারের ভেতরেই ভিন্ন সুর!

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ৪৭ সময় দর্শন

স্বপ্ন প্রতিদিন ডেস্ক 
বাংলাদেশে জঙ্গিবাদ ও উগ্রপন্থার অস্তিত্ব নিয়ে ভিন্ন ভিন্ন বক্তব্য দিয়েছেন বর্তমান বিএনপি সরকারের গুরুত্বপূর্ণ দুই নীতিনির্ধারক। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ দেশে বর্তমানে জঙ্গিবাদ বা উগ্র তৎপরতার কোনো অস্তিত্ব নেই বলে দাবি করলেও, প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান মনে করেন, দেশে জঙ্গি নেই একথা পুরোপুরি বলা যাবে না। মঙ্গলবার (২৮ এপ্রিল) পৃথক দুটি অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তারা এসব মন্তব্য করেন।

মঙ্গলবার সচিবালয়ে এক ব্রিফিংয়ে তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেন, দেশে জঙ্গি সম্পর্কে দুটি চরম ধারণা প্রচলিত। একটি হলো দেশ জঙ্গিতে ভরে গেছে, আর অন্যটি হলো দেশে কোনো জঙ্গি নেই। সরকার মনে করে এই দুটি ধারণাই ভুল।

তিনি বলেন, “দেশে জঙ্গি নেই এ কথা পুরোপুরি বলা যাবে না। তবে পতিত আওয়ামী লীগ সরকারের সময়ে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য যেভাবে জঙ্গিবাদকে ফুলিয়ে-ফাঁপিয়ে উপস্থাপন করা হতো, তা ছিল মূলত ক্ষমতায় টিকে থাকার কৌশল।” তিনি আরও জানান, সমাজের একটি ক্ষুদ্র অংশে উগ্রপন্থার প্রবণতা থাকলেও রাষ্ট্র তা নিয়ন্ত্রণে সক্ষম।

অন্যদিকে, একই দিনে আগারগাঁওয়ে কোস্ট গার্ডের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ বলেন, বাংলাদেশে বর্তমানে উগ্র তৎপরতা বা জঙ্গিবাদের কোনো অস্তিত্ব নেই।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “পৃথিবীর সব দেশেই কিছু এক্সট্রিমিস্ট গ্রুপ বা রেডিকেল ফোর্স থাকে। তবে বর্তমান বাংলাদেশে ‘জঙ্গিবাদ’ শব্দ প্রয়োগ করার মতো কোনো পরিস্থিতি নেই।” তিনিও পূর্ববর্তী সরকারের সমালোচনা করে বলেন যে, বিগত ফ্যাসিবাদী শাসনামলে রাজনৈতিক ফায়দা নিতেই এসব বিষয়কে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছিল।

একই দিনে সরকারের দুই দায়িত্বশীল ব্যক্তির পক্ষ থেকে এমন ভিন্নধর্মী বক্তব্য আসায় জনমনে কৌতূহল সৃষ্টি হয়েছে। যদিও উভয়েই একমত পোষণ করেছেন যে, অতীতের শাসনামলে রাজনৈতিক স্বার্থে জঙ্গিবাদ ইস্যুটিকে অপব্যবহার করা হয়েছিল। মূলত উগ্রবাদের ‘সংজ্ঞা’ এবং ‘বর্তমান সক্রিয়তা’র মাত্রা নিয়েই দুজনের বক্তব্যে এই ভিন্নতা পরিলক্ষিত হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host