1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

দিনাজপুরে র‍্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ৭২ সময় দর্শন

 

দিনাজপুর জেলা প্রতিনিধি:

দিনাজপুরে মাদক মামলায় ৩ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব। দিনাজপুর র‍্যাব-১৩ সিপিসি ১ এর একটি অভিযানিক দল সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে ২৯ এপ্রিল সকাল ১১ টায় সদর হতে ২০ কিলোমিটার দুরে মোহনপুর রাবারড্যাম এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে মাদক মামলায় তিন বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোঃ নবাব হোসেনকে গ্রেফতার করে। ধৃত আসামি বিরামপুর থানার মৌগ্রাম (দেশমা) এলাকার মোঃ ওসমান আলীর ছেলে।
র‍্যাব জানায় , আসামি মোঃ নবাব হোসেন এর বিরুদ্ধে দিনাজপুর জেলার ফুলবাড়ী থানার মামলা নং- ০৩, তারিখ- ০৩/০৭/২০২০ খ্রিঃ, ধারা ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) এর ১৯ (ক) ধারা, জিআর-১১৫/২০ (ফুলবাড়ী) মূলে ০৩ (তিন) বছরের সশ্রম কারাদন্ড এবং ১০,০০০/- (দশ হাজার) টাকা অর্থদন্ড অনাদায়ে ০৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদন্ডের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও র‍্যাব জানান মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-১৩ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host