1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১১:২১ অপরাহ্ন
শিরোনাম :
শেষ ভরসা ডিম ও কাঁচা পেঁপের দামও চড়া গত এক সপ্তাহে দেশের নদ-নদী থেকে ১৭ মরদেহ উদ্ধার নৃশংস হত্যাকাণ্ডের শিকার রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হতে যাচ্ছেন তামিমের খালু শিশু হত্যা-ধর্ষণের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রগতিশীল শিক্ষকদের বিবৃতি দুর্ভোগে তেরখাদার এগার-আমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় দেশে ১৬ মাসে ৫২২ শিশু হত্যা, ধর্ষণের শিকার ১ হাজার ২২৩ শিশু: আসক হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু এক সপ্তাহে নদী থেকে উদ্ধার ১৭ মরদেহ ভিজিএফের বিপুল পরিমাণ সরকারি চাল জামায়াত নেতার বাড়ি থেকে উদ্ধার

জঙ্গি ইস্যুতে ছাড় দিয়েছে অন্তর্বর্তী সরকার, তবে বর্তমান সরকার কঠোর: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ৫৮ সময় দর্শন

স্বপ্ন প্রতিদিন ডেস্ক

সাবেক অন্তর্বর্তী সরকার জঙ্গিবাদ ইস্যুতে ছাড় দিলেও বিএনপির নেতৃত্বাধীন বর্তমান সরকার এ বিষয়ে কঠোর বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান। আজ মঙ্গলবার সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বলেন, দেশে জঙ্গিবাদের অস্তিত্ব থাকলেও একে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করার অপসংস্কৃতি বন্ধ করতে চায় সরকার। অন্তর্বর্তী সরকারের সময় জঙ্গিবাদ ইস্যুতে অনেকটা ছাড় দেওয়া হয়েছিল। বর্তমান সরকার এ বিষয়ে কঠোর অবস্থানে আছে। জঙ্গিবাদকে শূন্যের কোটায় নামিয়ে আনতে চাই। দেশে জঙ্গি আছে, তবে জঙ্গিরা সক্রিয় হওয়ার চেষ্টা করলে সরকার প্রতিহত করবে বলে জানান জাহেদ উর রহমান। তিনি বলেন, জঙ্গিবাদের অভিযোগে জামিন পাওয়া ব্যক্তিরা সরকারের নজরদারির আওতায় আছে। প্রধানমন্ত্রীর উপদেষ্টা আরও বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে দেশের একটা অংশ ইসলামী বিপ্লব করতে চেয়েছিল। এছাড়া রাস্তায় দায়েসের পতাকা নিয়ে মিছিল, শতবর্ষী মেলা হতে না দেওয়ার মত নানা বিষয়ে তৎকালীন সরকার ছাড় দিয়েছিল। সীমান্ত পরিস্থিতি নিয়ে তথ্য উপদেষ্টা বলেন, সীমান্তে হত্যাকাণ্ড সম্পূর্ণ নির্মূল করা নির্ভর করছে ভারতের সদিচ্ছার ওপর। দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতির প্রমাণ হিসেবে ভারত সীমান্ত হত্যা শূন্যে নামিয়ে আনবে বলে আশা করি। জ্বালানি তেল নিয়ে জাহেদ উর রহমান বলেন, পাম্পগুলোতে জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে। তবে ফুয়েল পাস কার্যকর থাকবে। গণতান্ত্রিক আন্দোলন ও নির্বাচনই বৈধ সরকারকে মোকাবিলা করার একমাত্র পথ উল্লেখ করে তিনি বলেন, ভুল তথ্য ছড়ালে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host