1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
শিরোনাম :
শেষ ভরসা ডিম ও কাঁচা পেঁপের দামও চড়া গত এক সপ্তাহে দেশের নদ-নদী থেকে ১৭ মরদেহ উদ্ধার নৃশংস হত্যাকাণ্ডের শিকার রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হতে যাচ্ছেন তামিমের খালু শিশু হত্যা-ধর্ষণের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রগতিশীল শিক্ষকদের বিবৃতি দুর্ভোগে তেরখাদার এগার-আমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় দেশে ১৬ মাসে ৫২২ শিশু হত্যা, ধর্ষণের শিকার ১ হাজার ২২৩ শিশু: আসক হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু এক সপ্তাহে নদী থেকে উদ্ধার ১৭ মরদেহ ভিজিএফের বিপুল পরিমাণ সরকারি চাল জামায়াত নেতার বাড়ি থেকে উদ্ধার

সোমবার যশোর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী 

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ৫৩ সময় দর্শন
প্রধানমন্ত্রী তারেক রহমান। ফাইল ছবি

স্বপ্ন প্রতিদিন ডেস্ক

আগামী ২৭ এপ্রিল প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার যশোর সফরে যাচ্ছেন তারেক রহমান। খাল খনন কর্মসূচি, মেডিকেল উদ্বোধনসহ যশোর ঈদগাহ ময়দানে দলের এক জনসভায় অংশ নেবেন বিএনপি চেয়াররপারসন। এদিকে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে শহরজুড়ে নানা প্রস্তুতির পাশাপাশি নেওয়া হয়েছে কড়া নিরাপত্তাব্যবস্থা। প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন ঘিরে নতুন রুপে সাজছে যশোর শহর। বিশেষ করে ঈদগাহ ময়দানের জনসভাস্থল, শার্শার জিয়া খালসহ প্রধানমন্ত্রীর বিভিন্ন পরিদর্শনস্থলে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তাব্যবস্থা। যশোরে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের এ সফর ঘিরে এলাকায় সম্ভাবনার নতুন দুয়ার উন্মোচন হবে, বলছেন বিএনপির নেতা-কর্মীরা। যশোর জেলা বিএনপি সভাপতি সাবেরুল হক সাবু জানান, সফরে শার্শার জিয়া খাল খনন ও যশোর মেডিকেল কলেজের ৫০০ শয্যা হাসপাতালের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। আর বিকেলে ঈদগাহ ময়দানের জনসভায় যোগ দেবেন তারেক রহমান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host