1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

যারা আবার চাপাতির রাজনীতি শুরু করতে চায়, ছাত্রসমাজ লাল কার্ড দেখাবে: সাদিক কায়েম

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ৭১ সময় দর্শন
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। ছবি: সংগৃহীত
স্বপ্ন প্রতিদিন ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (ডাকসু) ভিপি সাদেক কায়েম বলেছেন, যারা আবার চাপাতির রাজনীতি শুরু করতে চায়, চাপাতি দিয়ে পায়ের গোড়ালি বিচ্ছিন্ন করার রাজনীতি করতে চায় তাদের ছাত্রসমাজ লাল কার্ড দেখাবে। তারা প্রকাশ্যে রাজনীতি বলতে চাপাতি দিয়ে কোপানোকে বুঝে। আজ দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রামের কোতোয়ালী থানার পুলিশ কমিশনার কার্যালয়ের সামনে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

গতকাল চট্টগ্রাম সরকারি সিটি কলেজে ছাত্রশিবির-ছাত্রদল সংঘর্ষে উভয়পক্ষের ২০ জন আহত হওয়ার দাবি করা হয়। সংঘর্ষে আশরাফুল ইসলাম নামে শিবিরের এক নেতার পায়ের গোড়ালি বিচ্ছিন্ন করে ছাত্রদল। এমনটাই অভিযোগ শিবিরের। সেটির প্রতিবাদে ও আহতদের দেখতে চট্টগ্রামে আসেন সাদিক কায়েম।

সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ছাত্রদল নতুন করে কোনো বয়ান তৈরি করতে পারেনি। আগের যে ফ্যাসিবাদের বয়ান, সেটি তৈরি করার চেষ্টা করছে। এই বয়ান দিয়ে তারা রাজনীতি করতে পারবে না। চাপাতি দিয়ে পায়ের গোড়ালি বিচ্ছিন্ন করার রাজনীতি আমরা করতে দেব না।

ঘটনার বর্ণনা দিয়ে তিনি বলেন, গুপ্ত লেখার জন্য সংঘর্ষ হয়নি, বরং সেই গুপ্ত লেখাকে এনজয় করে সিটি কলেজের শিবির পোস্ট দিয়েছে। আমরা বরং তাদের মতামতকে স্বাগত জানিয়েছি। কিন্তু তারা এটিকে ইস্যু করে আমাদের ওপর হামলা করেছে। বহিরাগত নিয়ে রামদা-চাপাতি দিয়ে কোপানো। পায়ের গোড়ালি বিচ্ছিন্ন করে দেওয়া সেটি আমরা দেখতে পেয়েছি। তারা প্রকাশ্যে রাজনীতি বলতে চাপাতি দিয়ে কোপানোকে বুঝে। কুয়েত, ময়মনসিংহ মেডিকেল, রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ অনেক ক্যাম্পাসে বহিরাগত নিয়ে এসে হামলা করেছে।

তিনি বলেন, প্রকাশ্যে রাজনীতির মানে আপনি ক্যাম্পাসে চাপাতি নিয়ে ঘুরবেন, রামদা নিয়ে ঘুরবেন হকিস্টিক নিয়ে ঘুরবেন সেটিকে বুঝেন। শিক্ষার্থীদের ওপর হামলা করে দায়মুক্তি পাবেন, এটি কিন্তু হবে না। ছাত্রলীগ এই ধরনের হেলমেট পড়ে, চাপাতি নিয়ে রাজনীতি করেছিল। কিন্তু তারা রেহায় পায়নি।

শিবিরের ৩০ জন আহত হওয়ার দাবি করে সাদিক কায়েম বলেন, আমরা কমিশনারকে জানিয়েছি। তারা এই বিষয়ে জিরো টলারেন্স বলেছেন। আমরা সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি নিচ্ছি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host