1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
শিরোনাম :
শেষ ভরসা ডিম ও কাঁচা পেঁপের দামও চড়া গত এক সপ্তাহে দেশের নদ-নদী থেকে ১৭ মরদেহ উদ্ধার নৃশংস হত্যাকাণ্ডের শিকার রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হতে যাচ্ছেন তামিমের খালু শিশু হত্যা-ধর্ষণের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রগতিশীল শিক্ষকদের বিবৃতি দুর্ভোগে তেরখাদার এগার-আমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় দেশে ১৬ মাসে ৫২২ শিশু হত্যা, ধর্ষণের শিকার ১ হাজার ২২৩ শিশু: আসক হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু এক সপ্তাহে নদী থেকে উদ্ধার ১৭ মরদেহ ভিজিএফের বিপুল পরিমাণ সরকারি চাল জামায়াত নেতার বাড়ি থেকে উদ্ধার

বিএনপি সরকারের দুই মাস: জ্বালানি, দ্রব্যমূল্য, মব নিয়ন্ত্রণই চ্যালেঞ্জ

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ৬০ সময় দর্শন
সচিবালয়ে মন্ত্রীদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান। ফাইল ছবি

স্বপ্ন প্রতিদিন ডেস্ক

বিএনপি সরকার গঠনের পর দুই মাসে ৬০টি পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর প্রেস উইং। বিশ্লেষকেরা বলছেন, এই সময়ে ইশতেহার অনুযায়ী বিভিন্ন প্রতিশ্রুতি বাস্তবায়নের কার্যক্রম শুরু হলেও ফলাফল কতটা ইতিবাচক তা মূল্যায়নে অপেক্ষা করতে হবে। তবে জ্বালানি সংকট, দ্রব্যমূল্য, দলীয় কোন্দল ও মব নিয়ন্ত্রণই মূল চ্যালেঞ্জ বলছেন, বিশ্লেষক।

১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়ে পাঁচ দিনের মাথায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করে বিএনপি। দীর্ঘ ১৭ বছর পর রাষ্ট্র ক্ষমতায় এসে নির্বাচনী বিভিন্ন প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর দেয় সরকার। এরইমধ্যে সারা দেশে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন কর্মসূচিসহ বেশকিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রথম দুই মাসে নিজেদের কার্যক্রম মূল্যায়ন করতে গিয়ে পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতিগুলোর অনেক কাজ এরইমধ্যে শুরু হয়েছে। গণতন্ত্রের ভিত ঠিক থাকলে আগামীতে আরও উন্নয়নের লক্ষ্য সরকারের। বলেন, ‘দুমাসের মধ্যেই তো আর সব কাজ দৃশ্যমান হবে না। অপেক্ষা করতে হবে। গণতন্ত্রের ভিত শক্তিশালী করার মাধ্যমে আমাদের ইচ্ছা প্রধানমন্ত্রীর কাজ-কর্ম, বক্তব্য ও কাজের মাধ্যমে দৃশ্যমান হয়ে উঠেছে।’ প্রতিশ্রুতি অনুযায়ী সরকারের কাজ শুরুকে ইতিবাচক হিসেবে দেখছেন বিশ্লেষকেরা। তবে ফলাফল বুঝতে আরও সময় প্রয়োজন। জ্বালানি বাজারে অস্থিরতা, দ্রব্যমূল্যের লাগাম টানার পাশাপাশি দলীয় কোন্দল ও মব নিয়ন্ত্রণে গুরুত্ব দিতে তাগিদ দিয়েছেন তাঁরা। রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, ‘জনপ্রত্যাশা পূরণে ম্যানিফেস্টোকে গুরুত্ব দেওয়ার বিষয়টি আগে কখনওই ছিল না বাংলাদেশে। আমরা এখন দেখতে পাচ্ছি, নির্বাচনের সময় বিএনপি যে ম্যানিফেস্টো দিয়েছিল সে অনুযায়ী তারা কাজ করছে। সরকারের সাফল্য রক্ষায় ক্ষমতা কাঠামোর পুনর্গঠনে পলিটিক্যাল রিঅ্যালাইনমেন্ট দরকার।’

বিশ্লেষকদের মতে, রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানকে দলীয়করণ, অর্থনৈতিক টানাপোড়েন আর বৈশ্বিক যুদ্ধের প্রেক্ষাপটে সরকারকে প্রতিশ্রুতি বাস্তবায়নে অগ্রাধিকার নির্বাচনে হতে হবে কৌশলী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host