1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

শিক্ষিকাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ৮৬ সময় দর্শন

স্বপ্ন প্রতিদিন ডেস্ক

রাজধানীর পল্লবীতে একটি বাসায় ফিরোজা খানম জোসনা (৬৮) নামে এক শিক্ষিকাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার পুলিশ লাশ উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ মর্গে পাঠায়।

পুলিশ জানায়, পল্লবী থানাধীন ডি ব্লকের আট নম্বর সড়কের ২৯ নম্বর হোল্ডিংয়েরে ছয়তলা ভবনের দ্বিতীয় তলায় ফিরোজা একাই বাস করতেন। তরুণী অবস্থায় তার বিয়ে হলেও বেশিদিন টেকেনি। সেই থেকে তিনি আলাদা বাস করতেন। পরিবারের সঙ্গে যোগাযোগ ছিল না। তিনি শিক্ষকতা করতেন। তার তিন কক্ষের ফ্ল্যাটের একটি কক্ষে তিনি থাকতেন, পাশের কক্ষটি রাজু মুন্সি নামে একজন ভাড়াটে রয়েছে। রাজু স্ত্রী ও সন্তান নিয়ে বাস করেন। আরেকটি কক্ষে ভাড়া দেওয়ার জন্য ‘টু-লেট’ টানানো বাড়ির গেটে। ফিরোজা প্রতিদিন সকালে বাসা থেকে বের হতেন শিক্ষার্থী পড়ানোর জন্য। মাঝেমধ্যে দুপুরে বাসায় যেতেন। তবে বেশিরভাগ সময় রাত ১০টার দিকে ফিরতেন।

বাড়িটির নিরাপত্তাকর্মী আব্দুল মান্নান জানান, গতকাল বৃহস্পতিবার সকালে ফিরোজা বের হয়ে রাত ১০টায় বাসায় ফেরেন। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত ফিরোজা বাসা থেকে বের না হওয়ায় না তিনি খোঁজ নেওয়ার জন্য দোতলায় যান। দরজা খোলা পেয়ে স্থানীয় মহিউদ্দিন নামে একজনকে জানান। পরে তারা ঘরে গিয়ে ফিরোজাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। প্রথমে থানা পুলিশ ঘটনাস্থলে যায়। পরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইমসিন ইউনিট ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করে। দুপুরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের উপ-কমিশনার মোস্তাক সরকার বলেন, লাশের পাশে একটি হাতুড়ি ও ওড়না পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, হাতুড়ি দিয়ে ফিরোজাকে মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে। মাথা থেঁতলে গেছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host