1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

শুক্রবার হজ ফ্লাইটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ৮৯ সময় দর্শন
স্বপ্ন প্রতিদিন ডেস্ক

আত্মশুদ্ধি আর মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আকাঙ্ক্ষায় আবারও শুরু হতে যাচ্ছে পবিত্র হজযাত্রা। বিশ্বের বিভিন্ন প্রান্তের লাখো মুসল্লির সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশ থেকেও রওনা হচ্ছেন ধর্মপ্রাণ মানুষ। শুক্রবার হজ ফ্লাইটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ বছর বাংলাদেশ থেকে পবিত্র হজ পালনে যাচ্ছেন সাড়ে ৭৮ হাজার যাত্রী। শুক্রবার মধ্যরাতে অর্থাৎ রাত সাড়ে ১২টায় প্রথম ফ্লাইট। সবকিছু সুষ্ঠুভাবে শেষ করতে, আশকোনা হজক্যাম্পে চলছে চূড়ান্ত প্রস্তুতি। পবিত্র হজযাত্রা…একটি আধ্যাত্মিক আহ্বান, আত্মশুদ্ধির সফর। এ বছরও হজযাত্রীদের সৌদি আরব অংশের ইমিগ্রেশন হচ্ছে বাংলাদেশে। প্রথম দিনে বিমান বাংলাদেশ, ফ্লাইনাস এবং সাউদিয়া এয়ার লাইন্সের ১৩টি ফ্লাইটে দেশ ছাড়বেন হজযাত্রীরা। এরই মধ্যে সৌদি আরব পৌঁছেছে ১৭১ জনের মেডিকেল টিম। হজযাত্রীদের সেবায় যাবেন আরও দেড় শতাধিক।

হজযাত্রীদের সেবার জন্য সুযোগ পাওয়া এক নারী বলেন, ‘হাজিদের খেদমত করকতে যেতে পারছি এটাই আমার সবচেয়ে বড় তৃপ্তি। মানে হাজিদের সেবা করলেই আমার হজ হয়ে যাবে– এমন একটা অনুভূতি হচ্ছে।’

হজযাত্রীদের সেবায় নিযুক্ত এক পুরুষ বলেন, ‘আমি গর্ববোধ করছি যে, হজযাত্রী যারা আল্লাহর মেহমান তাদেরকে খেদমত করার সুযোগ পেয়েছি। আলহামদুলিল্লাহ।’

তবে সৌদি সরকারের নতুন নিয়মে মিনা, আরাফাহ এবং মুজদালিফায় ভোগান্তির আশঙ্কা করছে এজেন্সিগুলো। হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ–হাবের মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার বলেন, ‘সৌদি আরবে সার্ভিস প্রোভাইডার আছে একজন। কিন্তু ক্যাম্প অপারেটর হয়ে গেছে পাঁচজন। মোয়াল্লেম হয়ে গেছে পাঁচজন। ক্যাটারিং সার্ভিস হয়ে গেছে পাঁচটি কোম্পানি। তাই একটি এজেন্সির পক্ষে এতগুলো সংস্থা–কোম্পানির সাথে সমন্বয় করে হজ যাত্রীদের সেবা নিশ্চিত করা কিছুটা চ্যালেন্জিং।’ চলতি বছর হজযাত্রীদের ভিসা জটিলতা নেই। এরই মধ্যে বেশিরভাগের ভিসা প্রক্রিয়া শেষ হয়েছে। হজ অফিস পরিচালক লোকমান হোসেন বলেন, ‘হজ ক্যাম্পে যাতে আমাদের হজযাত্রীদের কানোরকম কষ্ট না হয় এবং ভোগান্তি না হয় সেগুলো আমরা বিভিন্নভাবে পর্যায়ক্রমে এগিয়ে নিচ্ছি। এ বছরও আমাদের একই মেসেজ, কোনো হজযাত্রীকে প্রতারিত করে কোনো এজেন্সি বা মোয়াল্রেম হজে যেতে পারবে না। হজযাত্রীদের সমস্যা সমাধান না করা পর্যন্ত তাদের আসলে হজে যাওয়া সম্ভব হবে না।’

শুরু হচ্ছে পবিত্র হজযাত্রা—ইসলাম ধর্মের অন্যতম মহিমান্বিত এক ইবাদত। সারা বিশ্বের লাখো ধর্মপ্রাণ মুসল্লির সঙ্গে এবার বাংলাদেশ থেকেও ৭৮ হাজারের বেশি হজযাত্রী রওনা হচ্ছেন পবিত্র নগরী মক্কার উদ্দেশে। প্রত্যকের গন্তব্য-পবিত্র কাবাঘর যেখানে আল্লাহর সান্নিধ্য লাভের আশায় তারা নিবেদন করবেন নিজেদের সকল প্রার্থনা, সকল আকুতি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host