1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১০:০১ অপরাহ্ন
শিরোনাম :
জ্বালানি সংকটের কারণে চরম ভোগান্তিতে কৃষক বিদ্যুৎ খাতে বকেয়া ৫২ হাজার কোটি বেড়েছে দাখিল পরীক্ষার্থী রাষ্ট্রের ক্ষতি ৮৫৫ মিলিয়ন ডলার: কাতারের সাথে শেখ হাসিনা সরকারের দীর্ঘমেয়াদি চুক্তি সত্ত্বেও পিটার হাস থেকে উচ্চমূল্যে এলএনজি ক্রয় তেরখাদায় চিত্রা নদীতে গোসলে নেমে তলিয়ে মৃত্যু, একদিন পর মরদেহ উদ্ধার জামালপুরে ডিবি পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা ও হেরোইনসহ ৭ জন গ্রেফতার এক দফা দাম বাড়ানোর পর ভোক্তাপর্যায়ে আবারও এলপিজির দাম বাড়িয়েছে সরকার চবিতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার পোস্টার হাতে অবস্থান বাংলাদেশের পোশাক রপ্তানি চরম বিপর্যয়ের মুখে উপসাগরের যুদ্ধ অন্ধকারে ঠেলে দিচ্ছে পাকিস্তানকে 

সাগরে ইলিশের প্রাচুর্য: গত বছরের চেয়ে দাম বেড়েছে, সাধারণের নাগালের বাইরে

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ৩৬ সময় দর্শন

স্বপ্ন প্রতিদিন ডেস্ক

বঙ্গোপসাগরের নীল জলরাশি যেন এখন রুপালি শস্যের খনি। জেলি ফিশের উপদ্রব আর জ্বালানি সংকটের মেঘ কাটিয়ে চট্টগ্রাম উপকূলে বইছে ইলিশের উৎসব। মৎস্য দপ্তরের পরিসংখ্যান বলছে, গত বছরের তুলনায় ইলিশ আহরণ বেড়েছে কয়েক গুণ। কিন্তু এই রূপালি ঝিলিক এখনো সাধারণ মানুষের হেঁশেল পর্যন্ত পৌঁছাতে পারছে না; সাগরে জোগান বাড়লেও বাজারের ‘আগুন’ দাম অপরিবর্তিত। সরকারি তথ্যমতে, চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ৯ মাসেই ইলিশ আহরণ গত অর্থবছরের তুলনায় প্রায় আড়াই গুণ বেড়েছে। বিশেষ করে মার্চ মাসে আহরণের চিত্রটি ছিল চমকপ্রদ। গত ২০২৪-২৫ (মার্চে) আহরণের পরিমাণ ছিল মাত্র ৫০ টন। এ বছর মার্চে আহরিত হয়েছে প্রায় ৫০৮ টন। চট্টগ্রামের পতেঙ্গা, সন্দ্বীপ, বাঁশখালী ও আনোয়ারা উপকূলের জেলেদের জালে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ। কুতুবদিয়া চ্যানেল ও সাঙ্গু নদ থেকে শুধু মার্চ মাসেই আহরিত হয়েছে ১৬৭ টন মাছ।

বাজারে নেই স্বস্তি

আহরণ বাড়লে দাম কমার চিরাচরিত নিয়ম খাটছে না এবারের বৈশাখী বাজারে। টিসিবির তথ্যমতে, গত এক বছরে ইলিশের দাম উল্টো ১৫% বৃদ্ধি পেয়েছে। আজ ১৩ই এপ্রিল, সোমবার বিকেলে চট্টগ্রামের কর্ণফুলী কমপ্লেক্স বাজারে গিয়ে দেখা যায়, ১ কেজি ওজনের ইলিশের দাম হাঁকা হচ্ছে ১,১০০ থেকে ২,৪০০ টাকা পর্যন্ত। পহেলা বৈশাখকে কেন্দ্র করে বাজারে ইলিশের কৃত্রিম সংকট তৈরি বা অতিরিক্ত দাম রাখা রুখতে কঠোর অবস্থানে রয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সংস্থাটির উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ জানিয়েছেন, বাজার ও আড়তগুলোতে নিয়মিত নজরদারি চালানো হচ্ছে। কোনো অসাধু চক্র মজুতদারি করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। প্রকৃতি দুহাত ভরে দিলেও মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য আর মৌসুমী চাহিদার মারপ্যাঁচে সাধারণ মানুষের কাছে ইলিশ যেন এক দূর আকাশের তারা। সাগরে ইলিশের আধিক্য শেষ পর্যন্ত উৎসবের মৌসুমে মধ্যবিত্তের পাতে পৌঁছাবে কি না, তা-ই এখন দেখার বিষয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host