1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

ইনুকে জবানবন্দি দেওয়ার সুযোগ থেকে বঞ্চিত করার অভিযোগ জাসদের

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ৮৩ সময় দর্শন
স্বপ্ন প্রতিদিন রিপোর্ট

 

 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কারাবন্দি হাসানুল হক ইনুকে আত্মপক্ষ সমর্থনে জবানবন্দি দেওয়ার সুযোগ থেকে বঞ্চিত করা হয়েছে বলে অভিযোগ করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)।

মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহিল কাইয়ুম এ অভিযোগ করেন।

বিবৃতিতে তিনি বলেন, ১০ মার্চ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–এ হাসানুল হক ইনুর আত্মপক্ষ সমর্থন করে জবানবন্দি দেওয়ার কার্যসূচি ধার্য ছিল। এ জন্য তিনি ৬৮ পৃষ্ঠার একটি লিখিত জবানবন্দি প্রস্তুত করেছিলেন।

কাইয়ুমের দাবি, ওই জবানবন্দিতে তার বিরুদ্ধে আনা অভিযোগের অসারতার বিপরীতে বিভিন্ন সূত্র ও দালিলিক তথ্য–প্রমাণ উপস্থাপন করার পরিকল্পনা ছিল।

তবে প্রসিকিউশন ও বিচারকদের কারণে তাকে জবানবন্দি উপস্থাপনের সুযোগ দেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি। জাসদের এই নেতা বলেন, ইনুর বক্তব্য গণমাধ্যম ও সাংবাদিকদের মাধ্যমে দেশবাসী ও আন্তর্জাতিক মহলের সামনে প্রকাশিত হওয়ার আশঙ্কা থেকেই তাকে এই অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে।

বিবৃতিতে ট্রাইব্যুনালকে ‘রাজনৈতিকভাবে নিয়ন্ত্রিত’ বলেও অভিযোগ করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host