1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
শেষ ভরসা ডিম ও কাঁচা পেঁপের দামও চড়া গত এক সপ্তাহে দেশের নদ-নদী থেকে ১৭ মরদেহ উদ্ধার নৃশংস হত্যাকাণ্ডের শিকার রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হতে যাচ্ছেন তামিমের খালু শিশু হত্যা-ধর্ষণের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রগতিশীল শিক্ষকদের বিবৃতি দুর্ভোগে তেরখাদার এগার-আমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় দেশে ১৬ মাসে ৫২২ শিশু হত্যা, ধর্ষণের শিকার ১ হাজার ২২৩ শিশু: আসক হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু এক সপ্তাহে নদী থেকে উদ্ধার ১৭ মরদেহ ভিজিএফের বিপুল পরিমাণ সরকারি চাল জামায়াত নেতার বাড়ি থেকে উদ্ধার

নারী নির্যাতন বন্ধে ঐক্যবদ্ধ আন্দোলনের আহবান আলেমদের

নিজস্ব প্রতিবেদকঃ
  • আপডেটের সময় : বুধবার, ২১ অক্টোবর, ২০২০
  • ৫৩৪ সময় দর্শন

চলমান গণধর্ষণ, নারীর প্রতি সহিংসতা, নারী নির্যাতন, খুন-গুম ও দুর্নীতি বন্ধ করতে সকলকে ঐক্যবদ্ধ আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহবান জানিয়েছেন দেশের বিভিন্ন ইসলামী দলের আলেমরা।

দেশে বিরাজমান এ মহামারী থেকে রক্ষা পেতে ১০ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে সম্মিলিত ইসলামী দলসমূহের নেতারা এ আহবান জানান।

মাওলানা আবু তাহের জিহাদী আলকাসেমীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সম্মিলিত ইসলামী দলসমূহের মহাসচিব মাওলানা জাফরুল্লাহ খান, সম্মিলিত ইসলামী দলসমূহের সমন্বয়ক ড.মাওলানা খলিলুর রহমান মাদানী, টেকেরহাটের পীর মাওলানা কামরুল ইসলাম সাইদ আনাসারী, জনসেবা আন্দালনের আমির মুফতি মাওলানা ফখরুল ইসলাম, শর্ষীণার ছোট পীর মাওলানা শাহ আরিফ বিল্লাহ সিদ্দিকী, বাংলাদেশ ইমাম সমিতির সভাপতি মাওলানা লুৎফর রহমান, অধ্যক্ষ মাওলানা মোশাররফ হোসাইন, ড. মাওলানা হাবিবুর রহমান, মাওলানা কামরুল হাসান শাহীন, মুফতি হাফেজ নুরুল আমীন, মুফতি শফিকুল ইসলাম প্রমুখ।

মাওলানা জাফরুল্লাহ খান বলেন, সরকার প্রধান নারী নারী হয়ে যদি নারীর মর্যাদা না বোঝেন তাহলে এ দুঃখ রাখার জায়গা নাই। আমরা সরকারকে বলব, অনতিলম্বে ইসলামী আইন প্রণয়ণ করে ইসলামী আইনে নারী নির্যাতনের এবং ধর্ষণের বিচার করুন। তাহলে ইনশাল্লাহ চিরদিনের জন্য এদেশ থেকে ধর্ষণ চিরতরে বন্ধ হয়ে যাবে। ঘাপটি মেরে থাকা দুর্নীতিবাজ ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে।

ড. মাওলানা খলিলুর রহমান মাদানী বলেন, খুন, গুম, নারী নির্যাতন, নারীরা প্রতি সহিংসতার আজ মহোৎসব শুরু হয়েছে। চারদিকে নারী নির্যাতনের যে মহামারী শুরু হয়েছে তার প্রতিবাদে আজ সারাদেশ উত্তাল হয়ে পড়েছে। যতক্ষণ পর্যন্ত বাংলার জমিনে নারীদের প্রতি অবিচার চলতে থাকবে, নারীর প্রতি সহিংসতা চলতে থাকবে, মা বোনদের উপর অমানবিক পৈশাচিক নির্যাতন চলতে থাকবে ততক্ষণ পর্যন্ত উলামায়ে কিরাম, পীর মাশায়েখ, মারকায, দরবার ছেড়ে যেভাবে রাজপথে নেমেছেন এ হিংস্রতা ও পাশবিকতা বন্ধ না হওয়া পর্যন্ত তারা ঘরে ফিরে যাবে না।

এ সময় ১০ দাবিতে ২৫ অক্টোবর জাতীয় প্রেসক্লাবে সর্বদলীয় মতবিনিময় সভায় দেশের শীর্ষ উলামায়ে কেরাম ও বুদ্ধিজীবীদের অংশগ্রহণ করার আহ্বান জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host