1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

২৬ জানুয়ারির আগে হাই অ্যালার্ট: দিল্লি সহ বড় শহরগুলিতে সন্ত্রাসী নাশকতার আশঙ্কা, গোয়েন্দাদের কড়া সতর্কতা

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬
  • ১৩০ সময় দর্শন
নরেন্দ্র মোদী

স্বপ্ন প্রতিদিন ডেস্ক

ভারতের ২৬ জানুয়ারির প্রজাতন্ত্র দিবসের আগে রাজধানী দিল্লি ও দেশের একাধিক বড় শহরে সর্বোচ্চ নিরাপত্তা সতর্কতা জারি করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলি। গোয়েন্দা রিপোর্টে আশঙ্কা প্রকাশ করা হয়েছে যে খালিস্তানি জঙ্গি সংগঠন এবং বাংলাদেশ-ভিত্তিক সন্ত্রাসী গোষ্ঠী মিলিতভাবে রাজধানী ও গুরুত্বপূর্ণ শহরগুলিকে নিশানা করার চেষ্টা করতে পারে।
গোয়েন্দা সূত্রের দাবি, বিদেশে বসে থাকা উগ্রপন্থী হ্যান্ডলাররা বর্তমানে পাঞ্জাবভিত্তিক অপরাধচক্র ও গ্যাংস্টার নেটওয়ার্ককে ব্যবহার করছে। এই অপরাধীদের ‘ফুট সোলজার’ হিসেবে কাজে লাগিয়ে অস্ত্র, অর্থ ও লজিস্টিক সহায়তা পৌঁছে দেওয়ার চেষ্টা চলছে। সাম্প্রতিক মাসগুলিতে উদ্ধার হওয়া অস্ত্র, বিস্ফোরক ও ড্রোন ব্যবহারের ঘটনা এই আশঙ্কাকে আরও জোরালো করেছে বলে গোয়েন্দাদের মত।
সতর্কবার্তায় জানানো হয়েছে, দিল্লির পাশাপাশি মুম্বই, কলকাতা, চেন্নাই, বেঙ্গালুরু, অমৃতসর ও চণ্ডীগড়ের মতো গুরুত্বপূর্ণ শহরগুলিকেও নজরদারির আওতায় রাখা হয়েছে। বিশেষ করে জনসমাগমস্থল, রেলস্টেশন, বিমানবন্দর, মেট্রো স্টেশন, বাস টার্মিনাল এবং প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ সংলগ্ন এলাকাগুলিকে উচ্চ ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
এই পরিস্থিতিতে দিল্লি পুলিশ, আধাসামরিক বাহিনী এবং কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থাগুলির মধ্যে সমন্বয় আরও জোরদার করা হয়েছে। শহরজুড়ে বাড়ানো হয়েছে নাকা চেকিং, তল্লাশি অভিযান এবং পেট্রোলিং। ড্রোন নজরদারি, সিসিটিভি ক্যামেরার রিয়েল-টাইম মনিটরিং এবং বম্ব ডিসপোজাল স্কোয়াডের প্রস্তুতিও বাড়ানো হয়েছে। সন্দেহজনক গতিবিধির উপর নজর রাখতে সাইবার নজরদারিও জোরদার করা হয়েছে বলে জানা গিয়েছে।
নিরাপত্তা সংস্থার এক আধিকারিক জানান, “আমরা একাধিক সম্ভাব্য হুমকি নিয়ে কাজ করছি। প্রতিটি ইনপুট যাচাই করা হচ্ছে এবং মাঠপর্যায়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। সাধারণ মানুষের নিরাপত্তাই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।”
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক রাজ্যগুলিকেও সতর্ক থাকার নির্দেশ দিয়েছে এবং প্রয়োজনে অতিরিক্ত বাহিনী মোতায়েনের আশ্বাস দিয়েছে। সাধারণ নাগরিকদের উদ্দেশে আবেদন জানানো হয়েছে, কোনও সন্দেহজনক বস্তু বা ব্যক্তির বিষয়ে সঙ্গে সঙ্গে পুলিশকে জানাতে।
নিরাপত্তা সংস্থাগুলির বক্তব্য, পরিস্থিতির উপর ২৪ ঘণ্টা কড়া নজর রাখা হচ্ছে এবং যে কোনও ধরনের হুমকি মোকাবিলায় তারা সম্পূর্ণ প্রস্তুত। প্রজাতন্ত্র দিবসকে নির্বিঘ্ন ও নিরাপদ করতে সব স্তরেই সর্বোচ্চ সতর্কতা বজায় রাখা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host