1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
শিরোনাম :
শেষ ভরসা ডিম ও কাঁচা পেঁপের দামও চড়া গত এক সপ্তাহে দেশের নদ-নদী থেকে ১৭ মরদেহ উদ্ধার নৃশংস হত্যাকাণ্ডের শিকার রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হতে যাচ্ছেন তামিমের খালু শিশু হত্যা-ধর্ষণের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রগতিশীল শিক্ষকদের বিবৃতি দুর্ভোগে তেরখাদার এগার-আমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় দেশে ১৬ মাসে ৫২২ শিশু হত্যা, ধর্ষণের শিকার ১ হাজার ২২৩ শিশু: আসক হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু এক সপ্তাহে নদী থেকে উদ্ধার ১৭ মরদেহ ভিজিএফের বিপুল পরিমাণ সরকারি চাল জামায়াত নেতার বাড়ি থেকে উদ্ধার

আসন্ন নির্বাচনকে সামনে রেখে সারাদেশে শুরু হচ্ছে যৌথবাহিনীর অভিযান

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬
  • ১৩৭ সময় দর্শন
ফাইল ছবি

স্বপ্ন প্রতিদিন ডেস্ক

আসন্ন নির্বাচনকে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরাপদ করতে সারাদেশজুড়ে যৌথবাহিনীর অভিযান শুরু হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

তিনি বলেন, নির্বাচনকে ঘিরে যৌথবাহিনীর অভিযানের মূল লক্ষ্য হবে তিনটি গুরুত্বপূর্ণ বিষয়। প্রথমত, নির্বাচন সামনে রেখে দেশে যে অবৈধ অস্ত্রের সরবরাহ রয়েছে, সেগুলো উদ্ধার করা। যেসব অস্ত্র উদ্ধার করা সম্ভব হবে না, সেগুলো যেন কোনো ধরনের অপকর্মে ব্যবহার না হয়— সে বিষয়েও কঠোর নজরদারি থাকবে।

দ্বিতীয়ত, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে। নির্বাচনকে ঘিরে কোনো ধরনের সহিংসতা বা ভয়ভীতি সৃষ্টি করতে দেওয়া হবে না বলে জানান তিনি।

তৃতীয়ত, নির্বাচনকেন্দ্রিক রাজনৈতিক দল ও প্রার্থীদের আচরণবিধি কঠোরভাবে বাস্তবায়ন করা হবে। আচরণবিধির বড় ধরনের ব্যত্যয় ঘটলে তা যৌথবাহিনী সরাসরি দেখবে। তবে ছোটখাটো ব্যত্যয়ের বিষয়গুলো রুটিন দায়িত্বে থাকা সংশ্লিষ্ট কমিটিগুলো দেখবে বলেও জানান নির্বাচন কমিশনার।

নির্বাচন কমিশনের এই উদ্যোগে ভোটারদের মধ্যে নিরাপত্তা ও আস্থার পরিবেশ তৈরি হবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host