1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শনিবার, ০৬ জুন ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শেষ ভরসা ডিম ও কাঁচা পেঁপের দামও চড়া গত এক সপ্তাহে দেশের নদ-নদী থেকে ১৭ মরদেহ উদ্ধার নৃশংস হত্যাকাণ্ডের শিকার রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হতে যাচ্ছেন তামিমের খালু শিশু হত্যা-ধর্ষণের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রগতিশীল শিক্ষকদের বিবৃতি দুর্ভোগে তেরখাদার এগার-আমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় দেশে ১৬ মাসে ৫২২ শিশু হত্যা, ধর্ষণের শিকার ১ হাজার ২২৩ শিশু: আসক হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু এক সপ্তাহে নদী থেকে উদ্ধার ১৭ মরদেহ ভিজিএফের বিপুল পরিমাণ সরকারি চাল জামায়াত নেতার বাড়ি থেকে উদ্ধার

স্ত্রী টিকটকে আসক্ত হওয়ায় হত্যার পর লাশ সেপটিক ট্যাংকে লুকিয়ে রাখেন স্বামী

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
  • ৮৭ সময় দর্শন

নিজস্ব প্রতিবেদক বগুড়া

বগুড়ার সদরে সেপটিক ট্যাংক থেকে মারুফা নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় করা হত্যা মামলায় ওই নারীর স্বামী মুকুল মিয়াকে গ্রেপ্তার করেছেন জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা। পুলিশ বলছে, টিকটকে আসক্ত হয়ে পড়ায় স্ত্রীকে শ্বাস রোধ করে হত্যার পর লাশ গুম করেছিলেন মুকুল।

গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার শেখেরকোলা ইউনিয়নের নুরুইল মধ্যপাড়া এলাকায় মুকুল মিয়ার বাড়ির সেপটিক ট্যাংক থেকে মারুফার লাশ উদ্ধার করা হয়। মারুফা বগুড়া সদর উপজেলার পীরগাছা নন্দীপাড়া এলাকার মাহাবুব আলমের মেয়ে।

ডিবি ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, ৯ বছর আগে মারুফাকে পারিবারিকভাবে বিয়ে করেন মুকুল মিয়া। এর পর থেকেই দাম্পত্য কলহ লেগেছিল। স্বামীর নিষেধ সত্ত্বেও টিকটক করার জের ধরে ১৩ ডিসেম্বর রাত ১০টার দিকে গৃহবধূ মারুফাকে হত্যার পর স্বামী মুকুল মিয়া সেপটিক ট্যাংকে ফেলে সিমেন্ট দিয়ে ঢেকে দেন। পরে মুকুল মিয়া বগুড়া সদর থানায় অভিযোগ করেন, তাঁকে না জানিয়ে মারুফা বাড়ি থেকে অজ্ঞাতনামা স্থানে চলে গেছেন। পরে বগুড়া সদর থানায় এ–সংক্রান্ত লিখিত অভিযোগ করা হয়।

পরে বগুড়ার পুলিশ সুপারের নির্দেশে জেলা গোয়েন্দা শাখা ছায়া তদন্ত শুরু করে। ছায়া তদন্তে বেরিয়ে আসে মুকুল মিয়া নিজেই তাঁর স্ত্রী মারুফাকে হত্যা করে লাশ বাথরুমের সেপটিক ট্যাংকে গুম করে রেখেছেন।

বগুড়া জেলা ডিবির ইনচার্জ ইকবাল বাহার বলেন, টিকটকে আসক্ত হয়ে পড়ায় ক্ষুব্ধ হয়ে মুকুল মিয়া তাঁর স্ত্রী মারুফাকে হত্যা করে লাশ সেপটিক ট্যাংকে গুম করে রেখেছিলেন। বাড়ির সেপটিক ট্যাংক থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মুকুল মিয়াকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host