1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৩ অপরাহ্ন

ধর্ম নিয়ে কটূক্তি, পিটিয়ে হত্যার পরে আগুনে পুড়ানো হলো লাশ

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
  • ১০২ সময় দর্শন

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের ভালুকা উপজেলায় ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে এক শ্রমিককে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত ৯টার দিকে উপজেলার ডুবালিয়াপাড়া এলাকার পাইওনিয়ার নিট কম্পোজিট কারখানায় এ ঘটনা ঘটে। নিহত দিপু চন্দ্র দাশ ওই কারখানার শ্রমিক ছিলেন। তিনি তারাকান্দার রবি চন্দ্র দাশের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঘটনার পর বিক্ষুব্ধ কিছু মানুষ নিহতের লাশ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে রেখে আগুন ধরিয়ে দেন। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ভালুকা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল মালেক বলেন, এ ঘটনার পর বিক্ষুব্ধ জনতা নিহতের লাশ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে রেখে আগুন ধরিয়ে দেয়। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host