1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

মানুষের যে কাজ দেখে শয়তান দূর থেকে কাঁদে

ডিডিএন ডেস্ক:
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ১৬৪ সময় দর্শন

প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজে আল্লাহ তায়ালাকে সিজদা করা হয়। সিজদা একমাত্র আল্লাহর জন্যই জায়েজ, অন্য কারো জন্য জায়েজ নয়। মানুষ ছাড়াও আসমান, জমিন, চন্দ্র, সূর্য-সবই আল্লাহ তায়ালাকে সিজদা করে।

পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে-তুমি কি দেখ না যে আল্লাহকে সেজদা করে যারা আকাশে আছে, আর যারা পৃথিবীতে আছে আর সূর্য, চন্দ্র, তারকারাজি, পর্বতসমূহ, বৃক্ষরাজি, জীবজন্তু এবং মানুষের মধ্যে অনেকে। আর অনেকের প্রতি শাস্তি সাব্যস্ত হয়ে গেছে। আল্লাহ যাকে লাঞ্ছিত করতে চান, তাকে সম্মানিত করার কেউ নেই। আল্লাহ যা ইচ্ছে করেন তাই করেন। (সুরা হজ, আয়ত : ১৮, সিজদার আয়াত)

মানুষ প্রতিদিনের ইবাদতে আল্লাহ তায়ালাকে সিজদা করে এবং পবিত্র কোরআনের বিশেষ কিছু আয়াত তিলাওয়াত করার পরও আল্লাহ তায়ালাকে সিজদা করে। মানুষ সিজদার আয়াত তিলাওয়াত করে আল্লাহকে সিজদা করে তা দেখে শয়তান আক্ষেপ করতে থাকে এবং কান্না করে। কারণ, আল্লাহর আদেশ মেনে সিজদা না করার কারণেই সে অভিশপ্ত হয়েছে। এক হাদিসে বর্ণিত হয়েছে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আদম সন্তান সিজদার আয়াত পড়ে এবং সিজদা করে, শয়তান তখন দূরে গিয়ে কাঁদতে থাকে। সে বলতে থাকে-

আদম সন্তানকে সিজদা করতে বলা হয়েছে সে সিজদা করেছে, তার জন্য নির্ধারিত হলো জান্নাত। আর আমাকে সিজদা করতে নির্দেশ দেয়া হয়েছিল আর আমি তা করতে অস্বীকার করেছি, ফলে আমার জন্য নির্ধারিত হলো জাহান্নাম। (মুসলিম, হাদিস : ৮১)

সূত্র: এফএনএস।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host