1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

হজে কমলো খরচ

ডিডিএন ডেস্ক:
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭৮ সময় দর্শন

২০২৬ সালে সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের জন্য তিনটি প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম মন্ত্রণালয়। এ বছর বিমান ভাড়া ১২ হাজার ৯৯০ টাকা কমিয়ে ১ লাখ ৫৪ হাজার ৮৩০ টাকা নির্ধারণ করা হয়েছে। রোববার (২৮ সেপ্টেম্বর) বিকেলে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন এ তথ্য জানান।

ধর্ম মন্ত্রণালয়ের ঘোষণায় বলা হয়, এ বছর সরকারি মাধ্যমে হজযাত্রীদের জন্য প্যাকেজ–১ (বিশেষ), প্যাকেজ–২ এবং প্যাকেজ–৩ নির্ধারণ করা হয়েছে।

হজ প্যাকেজ–১ (বিশেষ): এই প্যাকেজের আওতায় হজযাত্রীরা মক্কার হারাম শরীফ থেকে সর্বোচ্চ ৭০০ মিটারের মধ্যে এবং মদিনার কেন্দ্রীয় এলাকায় আবাসনের সুযোগ পাবেন। একরুমে সর্বোচ্চ পাঁচজন থাকার ব্যবস্থা থাকবে। মিনায় জোন–২ এ তাঁবুতে অবস্থান এবং ডি+ ক্যাটাগরির সার্ভিসসহ মোয়াল্লেম কর্তৃক খাবার সরবরাহ করা হবে। এ প্যাকেজের খরচ ধরা হয়েছে ৬ লাখ ৯০ হাজার ৫৯৭ টাকা।

হজ প্যাকেজ–২: এটি তুলনামূলক সুলভ প্যাকেজ। এ প্যাকেজে হজযাত্রীরা মক্কার হারাম শরীফ থেকে ১ দশমিক ২ কিলোমিটার থেকে ১ দশমিক ৮ কিলোমিটারের মধ্যে এবং মদিনার কেন্দ্রীয় এলাকায় আবাসনের সুযোগ পাবেন। একরুমে সর্বোচ্চ ছয়জন থাকার ব্যবস্থা থাকবে। মিনায় জোন–২ এ তাঁবু ও ডি ক্যাটাগরির সার্ভিস থাকবে। এ প্যাকেজের খরচ নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ৫৮ হাজার ৮৮১ টাকা।

হজ প্যাকেজ–৩: এটি নতুন সংযোজন ও সবচেয়ে সাশ্রয়ী প্যাকেজ। এ প্যাকেজে হজযাত্রীদের আবাসন মক্কার আজিজিয়া এলাকায় এবং মদিনার কেন্দ্রীয় এলাকার বাইরে হবে। একরুমে সর্বোচ্চ ছয়জন থাকার ব্যবস্থা থাকবে। মিনায় জোন–৫ এ তাঁবুতে অবস্থান এবং ডি ক্যাটাগরির সার্ভিস থাকবে। হারাম শরীফে পাঁচ ওয়াক্ত নামাজের জন্য যাতায়াতে এসি বাসের সুবিধা থাকবে। এ প্যাকেজের খরচ ধরা হয়েছে ৪ লাখ ৬৭ হাজার ১৬৭ টাকা।

সংবাদ সম্মেলনে জানানো হয়, হজযাত্রীরা প্রয়োজনে অতিরিক্ত অর্থ দিয়ে রুম আপগ্রেডেশন এবং স্বল্পমেয়াদি প্যাকেজের সুযোগ নিতে পারবেন। নিয়মিত প্যাকেজে সৌদি আরবে অবস্থানকাল হবে ৩৫ থেকে ৪৭ দিন, আর স্বল্পমেয়াদি প্যাকেজে ২২ থেকে ৩০ দিন।

এছাড়া জানানো হয়, ৭০ বা ৮০ বছরের ঊর্ধ্বে কেউ হজে যেতে চাইলে ৫০ বছরের নিচে একজনকে সঙ্গে নিতে হবে এবং সংক্রামক রোগে আক্রান্ত কেউ হজে যেতে পারবেন না।

২০২৬ সালে বাংলাদেশ থেকে সর্বমোট ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজযাত্রীর যাওয়ার সুযোগ থাকবে। চাঁদ দেখা সাপেক্ষে পবিত্র হজ অনুষ্ঠিত হবে সোমবার (২৬ মে)। আর হজ নিবন্ধন শুরু হবে ২৭ জুলাই এবং শেষ হবে ১২ অক্টোবর।

সূত্র: এফএনএস।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host