1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শেষ ভরসা ডিম ও কাঁচা পেঁপের দামও চড়া গত এক সপ্তাহে দেশের নদ-নদী থেকে ১৭ মরদেহ উদ্ধার নৃশংস হত্যাকাণ্ডের শিকার রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হতে যাচ্ছেন তামিমের খালু শিশু হত্যা-ধর্ষণের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রগতিশীল শিক্ষকদের বিবৃতি দুর্ভোগে তেরখাদার এগার-আমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় দেশে ১৬ মাসে ৫২২ শিশু হত্যা, ধর্ষণের শিকার ১ হাজার ২২৩ শিশু: আসক হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু এক সপ্তাহে নদী থেকে উদ্ধার ১৭ মরদেহ ভিজিএফের বিপুল পরিমাণ সরকারি চাল জামায়াত নেতার বাড়ি থেকে উদ্ধার

জামায়াত নির্বাচনমুখী দল, তাই নির্বাচনে অংশ নিতে প্রস্তুত: গোলাম পরওয়ার

ডিডিএন ডেস্ক:
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫১ সময় দর্শন

জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বললেন, “জামায়াত নির্বাচনমুখী দল, তাই নির্বাচনে অংশ নিতে প্রস্তুত রয়েছে।”

রাজধানীর মগবাজারে বৃহস্পতিবার বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় কার্যালয়ে দলটির আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন চাইনিজ পিপলস ইনস্টিটিউট ফর ফরেন অ্যাফেয়ার্সের ভাইস প্রেসিডেন্ট মি. ঝো পিংজিয়ানসহ উচ্চ পর্যায়ের এক প্রতিনিধি দল।

বৈঠক শেষে চীনা কর্মকর্তার সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে এসব কথা জানান দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

মিয়া গোলাম পরওয়ার বলেন, “‎বাংলাদেশ-চীন ঘনিষ্ঠ ও‌ প্রতিবেশী সুলভ সম্পর্ক গড়ে তুলতে চাই। দু’দেশের সম্পর্ক আরও কীভাবে গভীর করা যায় সে বিষয়ে আলোচনা হয়েছে। আলোচনায় বিগত সরকারের জুলুম নির্যাতনের চিত্র তুলে ধরেন জামায়াত আমির। অভ্যুত্থানের এক বছর পেরিয়ে গেলেও দেশকে নিয়ে আওয়ামী লীগের ষড়যন্ত্র অব্যাহত আছে। সেই ষড়যন্ত্র মোকাবিলা করে দেশকে এগিয়ে নিতে প্রত্যয় ব্যক্ত করেন তিনি। এ সময় দেশ শাসনের সুযোগ পেলে শাসক নয়, সেবক হিসেবে কাজ করবে জামায়াত।”

‘গ্লোবাল নিরাপত্তা নিশ্চিতে চীন যেসব কাজ করছে, আজ সেসব বিষয়ে আলোচনা হয়েছে। নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে। আমাদের দলের প্রস্তুতি তাদের অবহিত করা হয়েছে। জামায়াত নির্বাচনমুখী দল, তাই নির্বাচনে অংশ নিতে প্রস্তুত রয়েছে’-যোগ করেন তিনি।

অপর দিকে ঝো পিংজিয়ান বলেন, ‎চীন-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্ক দীর্ঘ সময়ের। দুই দেশের মানুষের মধ্যে সম্পর্ক আরও এগিয়ে নিতে কাজ অব্যাহত আছে। এ সময় বাংলাদেশের সব পর্যায়ের মানুষের সাথে সম্পর্ক আরও জোরদার ও গভীর হবে বলে আশা প্রকাশ করেন পিংজিয়ান।

সূত্র: এফএনএস।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host