1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
শেষ ভরসা ডিম ও কাঁচা পেঁপের দামও চড়া গত এক সপ্তাহে দেশের নদ-নদী থেকে ১৭ মরদেহ উদ্ধার নৃশংস হত্যাকাণ্ডের শিকার রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হতে যাচ্ছেন তামিমের খালু শিশু হত্যা-ধর্ষণের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রগতিশীল শিক্ষকদের বিবৃতি দুর্ভোগে তেরখাদার এগার-আমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় দেশে ১৬ মাসে ৫২২ শিশু হত্যা, ধর্ষণের শিকার ১ হাজার ২২৩ শিশু: আসক হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু এক সপ্তাহে নদী থেকে উদ্ধার ১৭ মরদেহ ভিজিএফের বিপুল পরিমাণ সরকারি চাল জামায়াত নেতার বাড়ি থেকে উদ্ধার

এনসিপি শাপলা প্রতীক পাচ্ছে না : ইসি সচিব

ডিডিএন ডেস্ক:
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪৪ সময় দর্শন

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শাপলা প্রতীক পাচ্ছে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। আজ মঙ্গলবার রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে এক ব্রিফিংয়ে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

ইসি সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, এনসিপি শাপলা প্রতীক পাচ্ছে না। কারণ হচ্ছে আমাদের ১১৫টা প্রতীকের যে তালিকা করা হয়েছে, সেখানে শাপলা প্রতীক নেই। নিয়মটা হচ্ছে যে সংরক্ষিত প্রতীক যেটা আছে, সে প্রতীকের ভিতর থেকে একটা নিতে হবে। সে প্রতীকে যদি শাপলা প্রতীক না থাকে তাহলে দেওয়ার সুযোগটা কোথায়?

ইসি সচিব বলেন, ‘প্রতীকের যে তালিকা সেই তালিকায় শাপলা প্রতীক নেই। এখন ওনাদেরকেই (এনসিপি) বিকল্প একটা প্রস্তাব আমাদের কাছে পাঠাতে হবে। সেটা জন্য অপেক্ষা করতে হবে বা সেটা আমরা জানাবো। ওনারা (এনসিপি) এটাকে জানেন যে এটা (শাপলা) নেই। এখন নিষ্পত্তিত হবে দুইজনের সম্মতিতে। আমরা আশা করছি যে, একটা সম্মতি ওনাদেরই বলতে হবে।’

এরআগে গতকাল সোমবার বিকেলে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী সাংবাদিকদের বলেছিলেন, আমরা সিইসির সঙ্গে নিবন্ধন, প্রতীক এবং প্রবাসী ভোটের বিষয়ে আলোচনা করেছি। এনসিপি নিবন্ধন পাবে বলে ইসি ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছে।’ তিনি বলেন, আমরা শাপলাতেই আছি, এনসিপি কনফার্ম শাপলাতেই থাকবে।

তিনি আরো বলেন, প্রতীকের বিষয়ে আমরা বলেছি, আমাদের প্রতীক শাপলা, সাদা শাপলা বা লাল শাপলা। আমরা যে তিনটি প্রতীকের কথা বলেছি, তা থেকে সরছি না। তিনি বলেন, এনসিপির নিববন্ধন যে প্রতীকে হবে সেটা অবশ্যই শাপলা, সাদা শাপলা আথবা লাল শাপলা- এই তিনটির মাধ্যমে হতে হবে। এর ব্যত্যয় করা যাবে না। যদি করা হয় তা হলে আমরা আবার আপনাদের সামনে আসব।

সূত্র: বাসস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host