1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী, ছাত্রদল ও পুলিশের মধ্যে ত্রিমুখি সংঘর্ষ: ওসিসহ আহত ১০ মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনের প্রবণতা সংস্কৃতির ওপর অযাচিত হস্তক্ষেপ: উদীচী ধোঁয়াশায় বিজিবি-বিএসএফ: গুলিবিদ্ধ সাদ্দামের লাশ ওপারেই, ফিরবে কবে? তেরখাদায় সরকারি বরাদ্দের ব্রিজ নির্মাণে চাঁদা আদায়ের অভিযোগ নেত্রকোণায় দুই হিন্দু আওয়ামী লীগ নেতার বাড়িতে আগুন ওসিসহ আহত ২০, বৈষম্যবিরোধীদের সঙ্গে পুলিশ-ছাত্রদলের সংঘর্ষ জ্বালানি খাত নিয়ে দুঃসংবাদ শোনালেন অর্থমন্ত্রী হামের উপসর্গে একদিনে ১২ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৭৪ এনসিপি নেতা গ্রেপ্তার, গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

বাংলাদেশি হজযাত্রীদের চিকিৎসা সেবা নিশ্চিত করার আহ্বান ধর্ম উপদেষ্টার

ডিডিএন ডেস্ক:
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ১৮২ সময় দর্শন

ধর্ম উপদেষ্টা ড. এ এফ এম খালিদ হোসেন বাংলাদেশি হজযাত্রীদের চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য হজ প্রতিনিধি দলের সদস্যসহ চিকিৎসকদের প্রতি আহ্বান জানিয়েছেন।

সোমবার রাতে মক্কায় বাংলাদেশ হজ অফিসের সম্মেলন কক্ষে হজ প্রতিনিধিদল, ২০২৫ এর সঙ্গে এক বিশেষ সভায় তিনি বলেন, ‘চিকিৎসা কর্মীসহ চিকিৎসা সেবা দলগুলোকে বাংলাদেশি হজযাত্রীদের স্বাস্থ্যসেবা প্রদান করতে হবে।’

তিনি আরো বলেন, মক্কা থেকে মিনায় যাওয়ার পরপরই হজের দিনগুলোতে মিনা ও আরাফাতে খাবার ও থাকার ব্যবস্থা নিশ্চিত করতে হবে।সভায় মক্কা থেকে মিনা ও আরাফাত ময়দানে হজযাত্রীদের ভ্রমণের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

অন্যান্যের মধ্যে, ধর্ম সচিব এ কে এম আফতাব হোসেন প্রামাণিক, হজ প্রতিনিধি দলের সদস্য, প্রশাসনের টিম লিডার, হজের কাউন্সিলর, মেডিকেল টিম লিডার, আইটি টিম লিডার ও সংশ্লিষ্টরা সভায় উপস্থিত ছিলেন।এ বছর ৫ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে।

হজ অফিসের বুলেটিনে বলা হয়েছে, বার্ধক্যজনিত কারণে বা বিভিন্ন স্বাস্থ্যগত জটিলতায় সৌদি আরবে মোট ১৭ জন বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন।কর্মকর্তারা জানিয়েছেন, ব্যবস্থাপনা দলের সদস্যসহ প্রায় ৮৭ হাজার ১৫৭ জন বাংলাদেশি হজযাত্রী ২২৪টি ফ্লাইটে সৌদি আরব পৌঁছেছেন।ধর্ম মন্ত্রণালয়ের হজ অফিসের পরিচালক এম লোকমান হোসেন বলেন, মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত হজ এজেন্সির সংখ্যা ৭০টি।

তিনি বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এখন পর্যন্ত ১০৮টি ফ্লাইট পরিচালনা করে ৪২ হাজার ৪০৪ জন হজযাত্রী বহন করেছে, সৌদি এয়ারলাইন্স ৮৩টি ফ্লাইট পরিচালনা করে ৩১ হাজার ৬৭৬ জন হজযাত্রী বহন করেছে ও রিয়াদ-ভিত্তিক ফ্লাইনাস এয়ারলাইন্স ৩৩টি ফ্লাইটে ১৩ হাজার ৭৭ জন হজযাত্রী পরিবহণ করেছে।

হজ অফিসের পরিচালক আরো বলেন, সরকারের আন্তরিক প্রচেষ্টায়, ঢাকায় সৌদি দূতাবাস বাংলাদেশি হজযাত্রীদের পাসপোর্টের বিপরীতে সকল ভিসা প্রদান করেছে।২৯ এপ্রিল ৩৯৮ জন হজযাত্রী নিয়ে প্রথম হজ ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা করে।ফিরতি হজ ফ্লাইট ১০ জুন শুরু হয়ে জুলাই পর্যন্ত চলবে।

সূত্র: বাসস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host