1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

সৌদি আরব পৌঁছেছেন বাংলাদেশের ৮৭,১৫৭ জন হজযাত্রী

ডিডিএন ডেস্ক:
  • আপডেটের সময় : সোমবার, ২ জুন, ২০২৫
  • ১৯৪ সময় দর্শন

চলতি বছর ২৯ এপ্রিল থেকে এখন পর্যন্ত ২২৪টি ফ্লাইটে হজ ব্যবস্থাপনা দলের সদস্যসহ মোট ৮৭ হাজার ১৫৭ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন বলে জানিয়েছে হজ অফিস।আরবি চন্দ্র ক্যালেন্ডার অনুসারে, এ বছর ৫ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে।

হজ অফিস বুলেটিনের তথ্য অনুযায়ী, গত রাত পর্যন্ত সৌদি আরবে মোট ১৭ জন হজযাত্রী বার্ধক্যজনিত ও বিভিন্ন শারীরিক অসুস্থতার কারণে মৃত্যুবরণ করেছেন। এখন পর্যন্ত ১৭২ জন হজযাত্রী সৌদি আরবের সরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন, যাদের মধ্যে ৩৭ জন ভর্তি রয়েছেন।

এতে আরো জানানো হয়, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব একেএম আফতাব হোসেন প্রামাণিক রোববার মক্কা হজ মেডিকেল সেন্টার পরিদর্শন করেন। এ সময় তিনি হজযাত্রীদের স্বাস্থ্যসেবা ও চিকিৎসার অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন এবং চিকিৎসকদের যথাযথ সেবা নিশ্চিত করতে নির্দেশনা দেন।হজ ব্যবস্থাপনায় অংশ হিসেবে হজযাত্রীদের জন্য স্বয়ংক্রিয় চিকিৎসা কার্ড ইস্যু হওয়ায় সন্তোষ প্রকাশ করেন সচিব।

চলতি বছর মোট ৮৭ হাজার ১৫৭ জন বাংলাদেশি হজ পালন করছেন। তাদের মধ্যে ৫ হাজার ২০০ জন সরকারি ব্যবস্থাপনায় এবং ৮১ হাজার ৯০০ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজে অংশ নিয়েছেন।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীন হজ অফিসের পরিচালক এম লোকমান হোসেন বাসস’কে জানান, এ বছর মন্ত্রণালয়ের অনুমোদিত হজ এজেন্সির সংখ্যা ৭০টি।

তিনি আরো জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এখন পর্যন্ত ১০৮টি ফ্লাইটে ৪২ হাজার ৪০৪ জন, সৌদি এয়ারলাইন্স ৮৩টি ফ্লাইটে ৩১ হাজার ৬৭৬ জন এবং রিয়াদভিত্তিক ফ্লাইনাস এয়ারলাইন্স ৩৩টি ফ্লাইটে ১৩ হাজার ৭৭ জন হজযাত্রী পরিবহন করেছে।

লোকমান হোসেন বলেন, সরকারের আন্তরিক প্রচেষ্টায় ঢাকায় সৌদি দূতাবাস প্রত্যেক হজযাত্রীর পাসপোর্টের বিপরীতে ভিসা ইস্যু করেছে।এর আগে মক্কায় হজ অফিসের পক্ষ থেকে হজযাত্রীদের মাঝে মিনা ও আরাফাতের মানচিত্র বিতরণ করা হয়। সেটি প্রস্তুত করেছে মক্কা আইটি হেল্পডেস্ক।

উল্লেখ্য, গত ২৯ এপ্রিল ৩৯৮ জন হজযাত্রী নিয়ে প্রথম হজ ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা হয়।হজ শেষে ফিরতি ফ্লাইট কার্যক্রম শুরু হবে আগামী ১০ জুন। চলবে ১০ জুলাই পর্যন্ত।

সূত্র: বাসস

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host