1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

সৌদি আরবে পৌঁছেছেন ৪৪ হাজার ৭১৮ হজযাত্রী

ডিডিএন ডেস্ক:
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ২২৮ সময় দর্শন

বাংলাদেশ থেকে ২০২৫ সালের হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে পৌঁছেছেন ৪৪,৭১৮ জন হজযাত্রী। ১৪৪৬ হিজরি সালের এই হজ পালনের জন্য গত ২৯ এপ্রিল বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম ডেডিকেটেড ফ্লাইটের মাধ্যমে ৩৯৮ জন হজযাত্রী সৌদি আরবের উদ্দেশে যাত্রা শুরু করে। এইভাবে চলতি বছরের হজ কার্যক্রমের আনুষ্ঠানিকতা শুরু হয়, যা ৩১ মে পর্যন্ত চলবে।

সর্বশেষ হজ সম্পর্কিত বুলেটিন অনুযায়ী, বৃহস্পতিবার (১৫ মে) দিবাগত রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত ১১২টি ফ্লাইটে এই হজযাত্রীরা সৌদি আরবে পৌঁছান। সরকারি-বেসরকারি ব্যবস্থাপনায় মোট ১১২টি ফ্লাইট পরিচালিত হয়েছে, যার মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪,৫৮৩ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৪০,১৩৫ জন হজযাত্রী রয়েছেন। এ বছর মোট ৮৬,৪৪৭টি ভিসা ইস্যু করা হয়েছে।

ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৫৫টি, সৌদি এয়ারলাইন্সের ৩৯টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ১৮টি ফ্লাইট অন্তর্ভুক্ত রয়েছে। তবে, চলতি বছর হজ করতে গিয়ে ছয়জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে পাঁচজন পুরুষ এবং একজন নারী। মৃতদের মধ্যে রয়েছেন জামালপুরের হাফেজ উদ্দিন (৭৩), রাজবাড়ীর খলিলুর রহমান, কিশোরগঞ্জের মো: ফরিদুজ্জামান, পঞ্চগড়ের আল হামিদা বানু, ঢাকার মোহাম্মদপুরের মো: শাহজাহান কবীর এবং নীলফামারির ফয়েজ উদ্দীন (৭২)।

চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় ৫,২০০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৮১,৯০০ জন হজ করতে যাচ্ছেন। সৌদি আরবে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৫ জুন হজ অনুষ্ঠিত হতে পারে। হজ কার্যক্রমে অংশগ্রহণকারী হজ এজেন্সির সংখ্যা ৭০টি। হজ ফ্লাইট শুরু হয়েছে ২৯ এপ্রিল এবং শেষ ফ্লাইট ৩১ মে। হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট ১০ জুন এবং শেষ ফিরতি ফ্লাইট ১০ জুলাই।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host