1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
শেষ ভরসা ডিম ও কাঁচা পেঁপের দামও চড়া গত এক সপ্তাহে দেশের নদ-নদী থেকে ১৭ মরদেহ উদ্ধার নৃশংস হত্যাকাণ্ডের শিকার রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হতে যাচ্ছেন তামিমের খালু শিশু হত্যা-ধর্ষণের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রগতিশীল শিক্ষকদের বিবৃতি দুর্ভোগে তেরখাদার এগার-আমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় দেশে ১৬ মাসে ৫২২ শিশু হত্যা, ধর্ষণের শিকার ১ হাজার ২২৩ শিশু: আসক হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু এক সপ্তাহে নদী থেকে উদ্ধার ১৭ মরদেহ ভিজিএফের বিপুল পরিমাণ সরকারি চাল জামায়াত নেতার বাড়ি থেকে উদ্ধার

টিকিট প্রত্যাশীদের বিক্ষোভে উত্তাল সোনারগাঁও এলাকা

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : রবিবার, ৪ অক্টোবর, ২০২০
  • ৪১২ সময় দর্শন

সৌদি এয়ারলাইন্সের টিকিটের দাবি সকাল থেকে বিক্ষোভ করছেন সৌদি প্রবাসীরা। বিক্ষোভে উত্তপ্ত হয়েছে উঠেছে রাজধানীর সোনারগাঁও হোটেলের সামনের সড়ক।

প্রত্যক্ষদর্শীরা জানান, গত কয়েকদিনের মতো আজ রবিবারও (৪ অক্টোবর) সৌদি টিকিটের টোকেনের জন্য সকাল থেকে কারওরান বাজারে সোনারগাঁও হোটেলের সামনের সড়কে অবস্থান নিতে থাকেন সৌদি প্রবাসী কর্মীরা। অনেকে আসতে শুরু করেন গতকাল রাত থেকেই। সকাল ৯টার মধ্যে হোটেলের আশপাশের এলাকা কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। মুহুর্মুহু স্লোগান দিতে থাকেন তাঁরা। একপর্যায়ে মানুষের ধাক্কায় হোটেলের গেইট ভেঙে গেলে লোকে লোকারণ্য হয়ে ওঠে গোটা অঞ্চল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তবে যথেষ্ট বেগ পেতে হচ্ছে তাঁদেরকে।

এর আগে গত ২৬ সেপ্টেম্বর সৌদি এয়ারলাইন্স ঘোষণা দেয়, ৪ অক্টোবর নতুন টোকেন বিতরণ করা হবে। ওই ঘোষণার পর শনিবার (৩ অক্টোবর) রাত থেকে হোটেল সোনারগাঁওয়ের বাইরে অবস্থান নেন কয়েক সহস্রাধিক প্রবাসী। আজ রবিবার (৪ অক্টোবর) সকালে মানুষের চাপে গেইট ভেঙে যায়। এসময় ভেতরে প্রবেশ করেন ১২-১৫ হাজার প্রবাসী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host