1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

রমজানের পবিত্রতা রক্ষার আহ্বান ইসলামিক ফাউন্ডেশনের

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ২৮৮ সময় দর্শন

দেশবাসীকে পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষার আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন (ইফা)।

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে আজ সকালে আয়োজিত এক র‌্যালী থেকে এই আহ্বান জানানো হয়।

বায়তুল মুকাররম জাতীয় মসজিদে এই বর্ণাঢ্য র‌্যালীটি অনুষ্ঠিত হয়। ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খানের নেতৃত্বে বায়তুল মুকাররম জাতীয় মসজিদের উত্তর গেট থেকে র‌্যালীটি শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দক্ষিণ গেটে গিয়ে শেষ হয়।

এই সময় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক বলেন, ১৪৪৬ হিজরি সনের আসন্ন মাহে রমজানের পবিত্রতা রক্ষায় জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যেই এই র‌্যালীর আয়োজন করা হয়েছে।

র‌্যালীতে অন্যান্যের মধ্যে ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মোহাম্মদ তৌহিদুল আনোয়ার, মো. আনিছুর রহমান সরকার, ড. মোহাম্মদ হারুনূর রশীদ, কর্মকর্তা-কর্মচারি, আলম-ওলামা ও ধর্মপ্রাণ মুসল্লীগণ উপস্থিত ছিলেন।

সূত্র: বাসস

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host