1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সলামী ব্যাংকে অস্থিরতায় ব্যাংক এমডিদের উদ্বেগ প্রকাশ, দ্রুত সমাধানের তাগিদ শেষ ভরসা ডিম ও কাঁচা পেঁপের দামও চড়া গত এক সপ্তাহে দেশের নদ-নদী থেকে ১৭ মরদেহ উদ্ধার নৃশংস হত্যাকাণ্ডের শিকার রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হতে যাচ্ছেন তামিমের খালু শিশু হত্যা-ধর্ষণের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রগতিশীল শিক্ষকদের বিবৃতি দুর্ভোগে তেরখাদার এগার-আমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় দেশে ১৬ মাসে ৫২২ শিশু হত্যা, ধর্ষণের শিকার ১ হাজার ২২৩ শিশু: আসক হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু এক সপ্তাহে নদী থেকে উদ্ধার ১৭ মরদেহ

সিলেটে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৫

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : রবিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২২৭ সময় দর্শন

সিলেটের ওসমানীনগর উপজেলায় ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন।  রোববার (২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার উনিশ মাইল এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটে।

ওসমানীনগর-বিশ্বনাথ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) আশরাফুজ্জামান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে ঘনকুয়াশার কারণে প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন এবং আহত অবস্থায় তিনজনকে হাসপাতালে নেওয়ার পর তারা মারা যান।

নিহতদের মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে: প্রাইভেটকারচালক সুহেল (৪০), শামীমা (৪০), ইতি বেগম (৩৫), আয়ান (৭)। অপর নিহত একজনের পরিচয় এখনো জানা যায়নি।

সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামান বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতদের উদ্ধার করে এবং প্রাইভেটকার ও ট্রাকটি জব্দ করা হয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

প্রাথমিক তদন্তে জানা গেছে, ঘনকুয়াশার কারণে দৃশ্যমানতা কম থাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে আরও তদন্ত চলছে।

উল্লেখ্য, ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগর এলাকার উনিশ মাইল অংশে প্রায়ই ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা দুর্ঘটনা রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।

সূত্র: এফএনএস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host