1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সলামী ব্যাংকে অস্থিরতায় ব্যাংক এমডিদের উদ্বেগ প্রকাশ, দ্রুত সমাধানের তাগিদ শেষ ভরসা ডিম ও কাঁচা পেঁপের দামও চড়া গত এক সপ্তাহে দেশের নদ-নদী থেকে ১৭ মরদেহ উদ্ধার নৃশংস হত্যাকাণ্ডের শিকার রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হতে যাচ্ছেন তামিমের খালু শিশু হত্যা-ধর্ষণের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রগতিশীল শিক্ষকদের বিবৃতি দুর্ভোগে তেরখাদার এগার-আমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় দেশে ১৬ মাসে ৫২২ শিশু হত্যা, ধর্ষণের শিকার ১ হাজার ২২৩ শিশু: আসক হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু এক সপ্তাহে নদী থেকে উদ্ধার ১৭ মরদেহ

খালেদা জিয়া এখন অনেকটাই সুস্থ: ডা. জাহিদ

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৯৮ সময় দর্শন

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এখন অনেকটাই সুস্থ বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন। স্থানীয় সময় শুক্রবার লন্ডনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান।

ডা. জাহিদ বলেন, গত ২৪ জানুয়ারি ক্লিনিক থেকে ছুটি পান খালেদা জিয়া। ১৬ দিনের চিকিৎসা শেষে ক্লিনিক থেকে ছেলের বাসায় যান। সেখানে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে রয়েছেন তিনি।

তিনি বলেন, লন্ডন ক্লিনিক কর্তৃপক্ষ ও খালেদা জিয়ার চিকিৎসার দায়িত্বে থাকা প্রফেসর ডা. প্যাট্রিক কেনেডির নির্দেশনা মেনেই বাসায় রয়েছেন বিএনপি চেয়ারপারসন। হোম ভিজিট সিস্টেমে চলছে তার চিকিৎসা। দীর্ঘদিন পর পারিবারিক আবহের সান্নিধ্য পেয়েছেন তিনি। অল্প কয়েকদিনের মধ্যেই তার শারীরিক অবস্থার আরও উন্নতি হবে বলে আশা করা যাচ্ছে।

খালেদা জিয়ার দেশে ফেরার বিষয়ে তিনি আরও যোগ করেন, দেশের মানুষকে ছাড়া কখনোই খুব বেশিদিন বাইরে ছিলেন না বিএনপি চেয়ারপারসন। দেশের মানুষের প্রতি তার মমত্ববোধ অনেক। দেশের মানুষের টানে শিগগিরই চিকিৎসা শেষে সুবিধাজনক সময়ে ফিরবেন তিনি।

উল্লেখ্য, গত ৭ জানুয়ারি চিকিৎসার জন্য যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে যান খালেদা জিয়া।

সূত্র: এফএনএস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host