1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সলামী ব্যাংকে অস্থিরতায় ব্যাংক এমডিদের উদ্বেগ প্রকাশ, দ্রুত সমাধানের তাগিদ শেষ ভরসা ডিম ও কাঁচা পেঁপের দামও চড়া গত এক সপ্তাহে দেশের নদ-নদী থেকে ১৭ মরদেহ উদ্ধার নৃশংস হত্যাকাণ্ডের শিকার রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হতে যাচ্ছেন তামিমের খালু শিশু হত্যা-ধর্ষণের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রগতিশীল শিক্ষকদের বিবৃতি দুর্ভোগে তেরখাদার এগার-আমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় দেশে ১৬ মাসে ৫২২ শিশু হত্যা, ধর্ষণের শিকার ১ হাজার ২২৩ শিশু: আসক হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু এক সপ্তাহে নদী থেকে উদ্ধার ১৭ মরদেহ

আজও তিতুমীরের শিক্ষার্থীদের সড়ক অবরোধ

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : শুক্রবার, ৩১ জানুয়ারি, ২০২৫
  • ১৫৮ সময় দর্শন

রাজধানীর সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে কলেজের সামনের সড়ক অবরোধ করে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। এতে বেশ কয়েকটি রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে আছে। শুক্রবার বিকেল ৩টায় তিতুমীর কলেজের শিক্ষার্থীরা পুনরায় সড়ক অবরোধ করেন।

যাত্রীদের ভোগান্তি এড়াতে নতুন নির্দেশনা দিয়েছে ট্রাফিক গুলশান ডিভিশন।

নির্দেশনায় বলা হয়, গতকালের ন্যায় শুক্রবার বিকেল ৩টা থেকে শিক্ষার্থীরা তিতুমীর কলেজের সামনের সড়ক বন্ধ করে দিয়ে আন্দোলন করছেন। ফলে মহাখালী -আমতলী হয়ে গুলশান-১ এর দিকে এবং গুলশান-১ থেকে আমতলীমুখী যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এক্ষেত্রে নিম্নেবর্ণিত সড়ক সমূহে ডাইভার্সন করা হচ্ছে।

বনানী-কাকলী থেকে জাহাঙ্গীর গেটগামী চালক/যাত্রীগণকে ফ্লাইওভার ব্যবহার করার জন্য অনুরোধ জানানো যাচ্ছে। এছাড়াও মহাখালী থেকে আমতলী রাইট টার্ন করে যারা গুলশান ১ এর দিকে যাবেন তাদেরকে আমতলী হয়ে কাকলী /বনানীর দিকে সোজা গিয়ে কাকলী ক্রসিং অথবা আরও সামনে গিয়ে ইউ টার্ন নিয়ে বনানী /গুলশান ২ এর সড়ক ব্যবহার করার জন্য অনুরোধ জানানো যাচ্ছে। আর বনানী /কাকলী থেকে আমতলীর দিকে যারা যাবেন তারা সোজা মহাখালী টার্মিনাল এর দিক দিয়ে যেতে পারবেন।

এরআগে তৃতীয় দিনের মতো অনশন কর্মসূচি পালন করছেন কলেজটির শিক্ষার্থীরা। অনশনে ৯ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। এর মধ্যে ৭ জন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। আর দুইজন চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার কলেজটির শিক্ষার্থীদের সংগঠন তিতুমীর ঐক্যের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

শিক্ষার্থীদের ভাষ্য, আমাদের অনশন কর্মসূচি শুরুর ২৪ ঘণ্টা পর শিক্ষা মন্ত্রণালয় থেকে একজন প্রতিনিধি এসেছিলেন। তিনি আশ্বাস দিয়েছেন। কিন্তু কারও মুখের কথা আমরা বিশ্বাস করতে চাই না। যতক্ষণ পর্যন্ত তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি দেওয়া না হবে, ততক্ষণ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব।

সূত্র: এফএনএস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host