1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
শিরোনাম :
নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন।  মনোহরদীতে, চরগোহালবাড়িয়া খালাশী বাড়ি খেয়াঘাটে সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন। ১০ স্থায়ী কমিটির দায়িত্ব পেলেন যেসব সংসদ সদস্য বাংলাদেশ থেকে ২ লাখ কর্মী নিয়োগের বিষয়ে মুখ খুলল মালয়েশিয়া নির্যাতনের সেই স্মৃতি এখনো বয়ে বেড়াচ্ছেন প্রধানমন্ত্রী: প্রেস সচিব জ্বালানি সংকট নিরসনে এলএনজি সরবরাহ বাড়ানোর উদ্যোগ একসঙ্গে প্রাণ গেল দুই ভাইয়ের বজ্রপাতে পুরোনো অভিমান ভুলে নতুন করে একসঙ্গে ফিরছেন রাজ-মিমি, শুরু জল্পনা

যুক্তরাষ্ট্রে উড়োজাহাজ-হেলিকপ্টার সংঘর্ষ: উদ্ধার ১৮ মরদেহ

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০২৫
  • ২৬৩ সময় দর্শন

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির মাঝ আকাশে আমেরিকান এয়ালাইন্সের উড়োজাহাজ ও মার্কিন সেনাবাহিনীর ব্ল্যাক হক হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত ১৮টি মরদেহ উদ্ধার করা হয়েছে। বিমানটিতে ৬৪ জন আরোহি ছিল বলে জনা গেছে।

বৃহস্পতিবার এক প্রতিবেদনে পুলিশের বরাতে এ তথ্য জানিয়েছে বিবিস।

স্থানীয় সময় মঙ্গলবার রাত ৯টার দিকে রেগান ওয়াশিংটন ন্যাশনাল এয়ারপোর্টের রানওয়ে ৩৩-এর কাছে এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন। খবর বিবিসির

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্রে উড়োজাহাজ-হেলিকপ্টার সংঘর্ষের ‘ভয়াবহ দুর্ঘটনা’ সম্পর্কে জানানো হয়েছে। দুর্ঘটনার পর জরুরি সাড়াদান কর্মীদের ‘অবিশ্বাস্য’ কর্মতৎপরতার জন্য তিনি তাঁদের ধন্যবাদ জানিয়েছেন। তিনি পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। পরিস্থিতিসম্পর্কিত আরও তথ্য পেলে পরবর্তী সময়ে তা বিস্তারিতভাবে জানাবেন তিনি।

ডিসি ফায়ার অ্যান্ড ইএমএস ডিপার্টমেন্ট জানিয়েছে, শহরটির পটোম্যাক নদীতে বিমানটি আছড়ে পড়েছে। বর্তমানে সেখানে উদ্ধার কার্যক্রম চলছে।

বিবিসি জানায়, মার্কিন সেনাবাহিনীর ব্ল্যাক হক হেলিকপ্টারের সঙ্গে এই সংঘর্ষ হয়েছে। ফ্লাইটটিতে ৬০ জন যাত্রী এবং চারজন কেবিন ক্রু  এবং হেলিকপ্টরটিতে তিন সেনাসদস্য ছিলেন।

সিবিএসের প্রতিবেদনে জানা যায়, বম্বার্ডিয়ার সিআরজে ৭০০ সিরিজের উড়োজাহাজটি যাত্রী নিয়ে কানসাস থেকে ওয়াশিংটনে যাচ্ছিল। এফএএ ও ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) ঘটনার তদন্ত করছে। এছাড়া ওয়াশিংটন ডিসির জরুরি সেবা দল রিগ্যান ন্যাশনাল এয়ারপোর্টে উপস্থিত হয়েছে।

সূত্র: এফএনএস

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host