1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সলামী ব্যাংকে অস্থিরতায় ব্যাংক এমডিদের উদ্বেগ প্রকাশ, দ্রুত সমাধানের তাগিদ শেষ ভরসা ডিম ও কাঁচা পেঁপের দামও চড়া গত এক সপ্তাহে দেশের নদ-নদী থেকে ১৭ মরদেহ উদ্ধার নৃশংস হত্যাকাণ্ডের শিকার রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হতে যাচ্ছেন তামিমের খালু শিশু হত্যা-ধর্ষণের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রগতিশীল শিক্ষকদের বিবৃতি দুর্ভোগে তেরখাদার এগার-আমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় দেশে ১৬ মাসে ৫২২ শিশু হত্যা, ধর্ষণের শিকার ১ হাজার ২২৩ শিশু: আসক হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু এক সপ্তাহে নদী থেকে উদ্ধার ১৭ মরদেহ

কেন্দ্রীয় কারাগারে জরুরি সেবা হট লাইন উদ্বোধন করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫
  • ১৩৩ সময় দর্শন

স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী আজ কেরাণীগঞ্জ কেন্দ্রীয় কারাগার পরিদর্শন এবং কারাগারের জরুরি সেবা (হট লাইন নম্বর ০৯৬১২) উদ্বোধন করেন। কারাগারে সার্বক্ষণিক এ জরুরি সেবা চালু থাকবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জরুরি সেবার মাধ্যমে কারাগারে যে কোনো বন্দির আত্মীয়-স্বজন বন্দির অবস্থান, হাজিরার তারিখ, বন্দির সাক্ষাতের তারিখ, ফোনে কথা বলার তারিখ, বন্দির শারীরিক অবস্থার তথ্যাবলি, প্যারোলে মুক্তির তথ্য, অভিযোগ ও পরামর্শ সম্পর্কিত তথ্য জানাতে পারবে।

ঢাকা কেরাণীগঞ্জে কেন্দ্রীয় কারাগারে জরুরি সেবা (হট লাইন) উদ্বোধন শেষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, জুলাই গণঅভ্যুত্থানে যারা আহত হয়েছে তাদেরকে কারাগারে জরুরি সেবা (হট লাইনে)  কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জুলাই বিপ্লবের সময় কারাগার থেকে যারা পালিয়েছিল তাদের মধ্যে ৭০০জন  এখনও পালিয়ে আছে আর বাকিদের বন্দি করে কারাগারে রাখা হয়েছে। যারা বাহিরে আছে তাদের সম্পর্কে সর্বাত্মক তদন্ত চলছে। জামিনপ্রাপ্ত আসামীরা নতুন করে অপরাধের সাথে জড়িত হলে তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি।

সাংবাদিকদের অপর প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ঢাকাসহ সারাদেশে ছিনতাই-চাঁদাবাজি বেড়েছে তবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হচ্ছে। ছিনতাই-চাঁদাবাজি কমানোর চেষ্টা করা হচ্ছে। তিনি বলেন, পুলিশের স্বল্পতা নেই তবে তাদের দায়িত্ব পালনের প্রতি আরও বেশি আন্তরিক হতে হবে।

উপদেষ্টা কারাগার ঘুরে দেখেন এবং বন্দিদের খোঁজ খবর নেই। তিনি বলেন, বন্দিদের জন্য নির্ধারিত পরিমাণে খাবার পরিবেশন করা হচ্ছে। তবে বর্তমানে বন্দির সংখ্যা বেশি সেকারণে কিছুটা সমস্যা হতে পারে, তবে সেটি সমাধানের চেষ্টা চলছে।

৫ আগষ্টের পরে সাধারণ ক্ষমায় কোনো আসামি কারাগার থেকে বের হয়নি বরং জামিনে বের হয়েছে বলে জানান উপদেষ্টা।

সূত্র: বাসস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host