1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
সলামী ব্যাংকে অস্থিরতায় ব্যাংক এমডিদের উদ্বেগ প্রকাশ, দ্রুত সমাধানের তাগিদ শেষ ভরসা ডিম ও কাঁচা পেঁপের দামও চড়া গত এক সপ্তাহে দেশের নদ-নদী থেকে ১৭ মরদেহ উদ্ধার নৃশংস হত্যাকাণ্ডের শিকার রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হতে যাচ্ছেন তামিমের খালু শিশু হত্যা-ধর্ষণের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রগতিশীল শিক্ষকদের বিবৃতি দুর্ভোগে তেরখাদার এগার-আমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় দেশে ১৬ মাসে ৫২২ শিশু হত্যা, ধর্ষণের শিকার ১ হাজার ২২৩ শিশু: আসক হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু এক সপ্তাহে নদী থেকে উদ্ধার ১৭ মরদেহ

দেশে সাড়ে ৩৩ হাজার অবৈধ বিদেশি: স্বরাষ্ট্র উপদেষ্টা

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫
  • ১৫২ সময় দর্শন

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী সোমবার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে উপদেষ্টা সাংবাদিকদের জানিয়েছেন, এখনো বাংলাদেশে ৩৩ হাজার ৬৪৮ জন অবৈধ বিদেশি বসবাস করছেন। আগামী ১ ফেব্রুয়ারি থেকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমরা একটা সার্কুলার দিয়েছিলাম যে আমাদের দেশে অনেক বিদেশি অবৈধভাবে বসবাস করছেন, যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে। অফিসিয়ালি সংখ্যাটা ছিল ৪৯ হাজার ২২৬ জন। এটা এখন কমে হয়েছে ৩৩ হাজার ৬৪৮ জন। আগামী ৩১ জানুয়ারি তাদের (বৈধ হওয়ার) সময়সীমা শেষ হয়ে যাবে। তাদের মাধ্যমে (অবৈধ বিদেশিদের বৈধ হওয়ার মাধ্যমে) ১০ কোটি ৫৩ লাখ টাকা রেভিনিউ আয় হয়েছে।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, যারা তাদের (অবৈধ বিদেশি) কর্মসংস্থানের ব্যবস্থা করে দিচ্ছে, বিদেশিদের কাজ দিতে হলে একটা অনুমতি নিতে হয়। যদি তারা অনুমতি না নিয়ে থাকে, যে সংস্থা তাদের কাজ দিয়েছে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, অনেকে (অবৈধ বিদেশি) চলে যাচ্ছেন। যারা অবৈধভাবে আছে, আগামী ৩১ জানুয়ারির পর আমরা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবো।

সূত্র: এফএনএস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host