1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
এসএসসি পরীক্ষার্থী (২০২৬) বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিএনপি নেতাকর্মীদের প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী ‘ছেলের গুলিতে’ আহত বাবা: ময়মনসিংহে বিএনপির অফিস খোলা নিয়ে সংঘর্ষ একাত্তরে তো জন্মই হয়নি বিএনপির, একাত্তর তাদের হয় কীভাবে: শফিকুর রহমান জ্বালানি সংকটে রংপুরে সেচ বন্ধ, জমি ফেটে চৌচির সন্ধ্যায় কারামুক্ত সাবেক স্পিকার শিরীন শারমিন ছাত্রদল নেতার বিরুদ্ধে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগ: দল থেকে বহিষ্কার বিশ্বকাপ স্কোয়াডে থাকবেন নেইমার? হাম ও উপসর্গে আরো ১০ মৃত্যু জামালপুরে স্বেচ্ছাসেবক দল নেতা ইয়াবাসহ গ্রেপ্তার, দল থেকেও বহিষ্কার

এইচএমপিতে নারীর মৃত্যু: যে বার্তা দিলো স্বাস্থ্য মন্ত্রণালয়

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫
  • ১১১ সময় দর্শন

স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে দেশে এইচএমপি ভাইরাস সংক্রমণ পরিস্থিতি নিয়ে করা প্রেস ব্রিফিংয়ে জানিয়েছেন, দেশে হিউম্যান মেটানিউমোভাইরাসে (এইচএমপিভি) আক্রান্ত হয়ে মারা যাওয়া নারী সানজিদা আক্তার (৩০) অন্যান্য জটিল রোগেও আক্রান্ত ছিলেন।

সায়েদুর রহমান বলেন, ওই নারী এইচএমপি ভাইরাসে মারা গেছেন সেটি সরাসরি বলা যাবে না।

ভাইরাসটি নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই জানিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী বলেন, তবে সতর্ক থাকতে হবে। সরকারের পক্ষ থেকে সব প্রস্তুতি নেয়া হয়েছে। বার বার হাত ধোয়ার পাশাপাশি মাস্ক পরলে সংক্রমণ কম হবে।

প্রয়োজনে হাসপাতালগুলোতে আবার করোনার মতো ব্যবস্থাপনা ফিরিয়ে আনা হবে বলেও জানান সায়েদুর রহমান।

সূত্র : এফএনএস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host